ইয়েমেনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সৌদি-আমিরাত: নোবেলজয়ী কারমান

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৬

ইয়েমেনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নেতৃত্বাধীন জোটের দখলদারিত্বের অবসানের আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ইয়েমেনি নাগরিক তাওয়াক্কুল কারমান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান।  তিনি বলেন, বৈধ সরকারের বিরুদ্ধে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের অভ্যুত্থানকে অজুহাত হিসেবে ব্যবহার করে অধিকতর প্রভাব আর আধিপত্য প্রতিষ্ঠায় সৌদি আরব ও আমিরাত ইয়েমেনিদের বিক্রি করে দিয়েছে। তিনি এটাকে বেইমানি আখ্যা দিয়েছেন। 

শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ইয়েমেনি নাগরিক তাওয়াক্কুল কারমান

ইয়েমেনের পরিচিত সাংবাদিক তাওয়াক্কুল কারমান। আরব বসন্তে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ২০১১ সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান তিনি। কারমান অভিযোগ করেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আব্দ রাবুহ মানসুর হাদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে গৃহবন্দি করে রাখা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ইয়েমেনের এক কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেন, দুর্ভাগ্যজনকভাবে এই নারী যা বলছেন তার কোনও অর্থ নেই। প্রেসিডেন্ট হাদি গৃহবন্দি নন এবং তিনি যেখানে খুশি সেখানে যেতে পারেন। সরকার ও জোট তাকে সম্পূর্ণ সহায়তা করছেন।

২০১৫ সালের জানুয়ারিতে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে পদত্যাগ করেন ইয়েমেনের প্রেসিডেন্ট মানসুর হাদি। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ওই সময় দেশটির রাজধানী সানার দখল নেয়। পরের কয়েক মাসে হাদি রিয়াদে পৌঁছানোর পর ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরব ও আমিরাতের জোট। হাদি সরকার ও বিদ্রোহীদের মধ্যে তিন বছর ধরে চলা ওই যুদ্ধের বিষয়ে জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, ৭০ লাখ ইয়েমেনি নাগরিক এখন দুর্ভিক্ষের মুখে রয়েছেন।

কারমানের অভিযোগের বিষয়ে সৌদি জোটের পক্ষ থেকে বলা হয়েছে, হাদির অনুরোধেই ইয়েমেনে অভিযান চালানো হয়। আর এর লক্ষ্য ছিলো ইয়েমেনের শাসনক্ষমতা হাদির কাছে ফিরিয়ে দেওয়া ও জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে অখণ্ড ইয়েমেনের ভবিষ্যৎ নির্মাণ করা।

তবে কারমান বলছেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এখন ইয়েমেনসহ ওই অঞ্চলের রাজনৈতিক উন্নয়ন থেকে পিছু হটছে। আরব বসন্তকে তারা তাদের প্রথম শত্রু হিসেবে বিবেচনা করে থাকে। আর এটাকেই তাদের প্রথম কৌশলগত ভুল বলে মনে করেন কারমান। তিনি দেশ দুটিকে আরব বসন্তকে ভুল বিবেচনা করা থেকে বের হয়ে আসার আহ্বান জানান।

এর আগে সৌদি আরব ও আমিরাত সামাজিক যোগাযোগমাধ্যমে কারমানের সমালোচনায় প্রচারণা শুরু করে। সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই কারমানকে মুসলিম ব্রাদারহুডের সমর্থক ও ইয়েমেনে তুরস্কের প্রকল্প বাস্তবায়নকারী হিসেবে অভিযুক্ত করছেন।

সুইডেনভিত্তিক আইআরআইএন নিউজের অনুসন্ধানে জানা যায়, সৌদি আরব যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ জনংযোগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ইয়েমেনে তাদের লাখ লাখ ডলারের সহায়তা পরিকল্পনা প্রচারের জন্য ব্যবহার করছে। ওই সহায়তার কারণে হুথি নিয়ন্ত্রিত বন্দরগুলোতে আমদানি কার্যক্রম ব্যাপকভাবে কমে গেছে। লোহিত সাগর দিয়ে ইয়েমেনে যাওয়া প্রত্যেকটি জাহাজে সৌদি নজরদারি চালু থাকার কথাও ওঠে আসে ওই অনুসন্ধানে।

 

/জেজে/এএ/এমওএফ
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের