আফরিনে লুটপাট করেছে তুর্কি সমর্থিত বিদ্রোহীরা

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৮, ১১:০৭আপডেট : ২০ মার্চ ২০১৮, ১১:০৯

তুরস্ক সমর্থিত সিরীয় বিদ্রোহীরা কুর্দি যোদ্ধাদের কাছ থেকে দখল করা আফরিনে লুটতরাজ চালিয়েছে। রবিবার আফরিন দখলের পর এই লুটতরাজ চালানো হয়। তবে বিদ্রোহীদের এক কমান্ডার দাবি করেছেন, লুটপাট চালিয়েছে চোরেরা। এ ধরনের ঘটনা বন্ধের জন্য একটি ইউনিট গঠন করা হয়েছে।

আফরিনে লুটপাট করেছে তুর্কি সমর্থিত বিদ্রোহীরা

যুক্তরাজ্যভিত্তিক মনিটরিং গোষ্ঠী জানিয়েছে, দোকান, সামরিক ও সরকারি স্থাপনায় লুটপাট চালিয়েছে তুর্কি সমর্থিত সিরীয় বিদ্রোহীরা।

সিরীয় বিদ্রোহীরা জানিয়েছে, রবিবার আফরিনে প্রবেশের সময় তারা সামান্য প্রতিরোধের মুখোমুখি হয়েছে। ছবিতে দেখা গেছে, এক সেনা একটি ভবনে তুর্কি পতাকা উড়াচ্ছে এবং বিদ্রোহীরা কুর্দিদের নায়ক কাওয়া হাদ্দাদের একটি ভাস্কর্য ভাঙছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা আফরিন থেকে জানিয়েছেন, তারা দেখেছেন বিদ্রোহীরা দোকান, রেস্তোরাঁ ও বাড়িঘর ভাঙচুর করছে। যাওয়ার সময় বিদ্রোহীরা খাবার, ইলেক্ট্রনিক যন্ত্রপাতি, কম্বল ও অন্যান্য দ্রব্যসামগ্রী নিয়ে গেছে। পরে এসব জিনিস যানবাহনে ভরে শহর থেকে বের করে নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিদ্রোহীরা ব্যক্তিগত সম্পত্তি লুট করেছে। রাজনৈতিক ও সামরিক স্থাপনা এবং দোকানেও লুটপাট চালানো হয়েছে।

সিরিয়ার বিরোধী দল এই লুটপাটের নিন্দা জানিয়েছে। সূত্র: বিবিসি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম