একসঙ্গে রোজা শুরু করলো ইরাকের সুন্নি-শিয়ারা

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৮, ০৯:৩৬আপডেট : ১৭ মে ২০১৮, ১১:২১

ইরাকে বৃহস্পতিবার একসঙ্গে রোজা রাখা শুরু করেছেন সুন্নি ও শিয়া মতাবলম্বী মুসলিমরা। গত কয়েক দশকের মধ্যে সংঘাতপূর্ণ ইরাকে এই প্রথমবারের মতো সুন্নি ও শিয়া মতাবলম্বীরা একসঙ্গে রোজা রাখছেন।

একসঙ্গে রোজা শুরু করলো ইরাকের সুন্নি-শিয়ারা

ইরাকে শিয়াদের শীর্ষ ধর্মীয় নেতা আলি আল-সিসতানি বুধবারে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বৃহস্পতিবার রোজা রাখার ঘোষণা দিয়েছেন। সুন্নিদের শীর্ষ ধর্মীয় সংস্থার পক্ষ থেকে দেওয়া ঘোষণাতেও বৃহস্পতিবার রোজা শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির দাবি, গত কয়েক দশক ধরে ইরাকে সুন্নিদের একদিন পরে রোজা রাখা শুরু করতেন শিয়া মতালম্বীরা। 

এদিকে, বুধবার পবিত্র রমজান মাস পালন শুরু করেছে তুরস্ক। আর সৌদি আরবসহ কাতার, ইন্দোনেশিয়া, লেবানন, সিরিয়া, মিসর, মরক্কো ও বাহরাইনে বৃহস্পতিবার শুরু হয়েছে সিয়াম সাধনা। বাংলাদেশে শুক্রবার শুরু হবে রোজা।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম