ইরানের ওপর নিষেধাজ্ঞার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৮, ১৭:২৭আপডেট : ১৭ মে ২০১৮, ১৭:৩০

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলারে গিয়ে ঠেকেছে। ২০১৪ সালের নভেম্বরের পর এটাই তেলের সর্বোচ্চ দর। বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা হতে পারে এমন আশঙ্কা থেকেই মূলত তেলের মূল্য বৃদ্ধির এই ঘটনা  ঘটেছে। তেলের আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যেই যোগান চাহিদার তুলনায় কম। তার ওপর নতুন করে নিষেধাজ্ঞার কবলে পড়লে ইরানে উৎপাদিত তেলও আন্তর্জাতিক বাজারে যেতে পারবে না। ইরানের ওপর নিষেধাজ্ঞার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি

অপরিশোধিত তেলের চাহিদা বিশাল পরিমাণে বাড়ায় এবং তেল রফতানি করা দেশগুলো যোগান কমিয়ে দেওয়ায় গত কয়েক মাস ধরে বাড়ছে তেলের দাম। আগামী গ্রীষ্মে এই চাহিদা আরও বাড়বে। তাছাড়া এশিয়াতে অপরিশোধিত তেলের চাহিদা এখনই তুঙ্গে। অনেক ব্যাংক তেলের মূল্য ভবিষ্যতে আরও বৃদ্ধি পাওয়ার কথা জানিয়েছে তাদের প্রতিবেদনে।

রয়টার্স লিখেছে, একদিকে চাহিদা বেড়ে যাওয়া ও অন্যদিকে যোগান কমে যাওয়ার এই আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের তেল উত্তোলনের পরিমাণ বৃদ্ধি কোনও প্রভাব রাখতে পারবে কি না সে বিষয়ে মন্তব্য করতে গিয়ে গোল্ডম্যান স্যাক্সের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান, ভেনিজুয়েলা ও অ্যাঙ্গোলা থেকে বিশ্ব বাজারে পাঠানো তেলের যোগান যদি কমে যায় তাহলে তার ঘাটতি যুক্তরাষ্ট্রের তেল উৎপাদন বৃদ্ধি পেলেও পূরণ হবে না।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কায় ফ্রান্সের তেল কোম্পানি টোটাল ইরানের সঙ্গে কয়েকশ কোটি ডলারের গ্যাস চুক্তি বাতিল করে দেওয়ার কথা জানিয়েছে। তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে যদি সুরক্ষা পাওয়া না যায়, তাহলে তারা ইরানের সঙ্গে চুক্তিতে যাবে না।

/এএমএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের