হাসপাতাল থেকে ছাড়া পেতে দেরি হবে মাহমুদ আব্বাসের

বিদেশ ডেস্ক
২৭ মে ২০১৮, ১৯:১৩আপডেট : ২৭ মে ২০১৮, ১৯:১৯

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাসকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। রবিবার বিকালে তার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, দীর্ঘদিন হাসপাতালে থাকায় তাকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। যেহেতু তার পরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট হওয়ার মতো কোনও উত্তরসূরিকে দেখা যায় না, সেহেতু আব্বাস না থাকলে কি হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ইসারায়েলের দখলকৃত রামাল্লা শহরের কাছে অবস্থিত একটি হাসপাতালে চিকিৎসা চলছে মাহমুদ আব্বাসের। হাসপাতাল থেকে ছাড়া পেতে দেরি হবে মাহমুদ আব্বাসের

মাহমুদ আব্বাসকে ২০ মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কানের অস্ত্রোপচার থেকে দেখা দেওয়া জটিলতা ও তীব্র জ্বর ছিল তার। ইরানভিত্তিক সংবাদমাধ্যম প্রেসটিভি লিখেছে, তার হার্ট অ্যাটাক হয়েছে এমন কথাও বলাবলি করা হয়েছে। সংশ্লিষ্টরা মন্তব্য করেছে, মাহমুদ আব্বাস ঘন ঘন ধূমপান করেন বলে তার বুকে নিয়মিত ব্যাথা হয়। গত ফেব্রুয়ারিতে তিনি নিয়মিত শারীরিক পরীক্ষা করাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। 

সোমবার হাসপাতালের ওয়ার্ডে হাঁটাহাঁটি করা ও সংবাদপত্র পড়া অবস্থায় তোলা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ছবি প্রকাশ করা হয় যাতে মাহমুদ আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে জনমনে সংশয় তৈরি প্রতিরোধ করা যায়। কথা ছড়াচ্ছিল, যা বলা হচ্ছে তার চেয়েও বেশি খারাপ আব্বাসের শারীরিক অবস্থা।এসব সংশয় দূর করতে ফিলিস্তিনের সংবাদসংস্থা ওয়াফা প্রচার করেছিল, মাহমুদ আব্বাস প্রেসিডেন্ট হিসেবে তার স্বাভাবিক দায়িত্ব পালন শুরু করেছেন। এমন কি চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত গং জিয়াওশেং তার সঙ্গে হাসপাতালে দেখাও করেছেন।

৪ বছর মেয়াদে নির্বাচিত হলেও মাহমুদ আব্বাস ফিলিস্তিনের প্রেসিডেন্ট পদে রয়েছেন এখন পর্যন্ত। ২০০৪ সালে ইয়াসির আরাফতের মৃত্যুর পর থেকে তিনি দায়ত্ব পালন করছেন। বিশ্লেষকরা মনে করেন, গাজার নিয়ন্ত্রণে থাকা হামাসের সঙ্গে মতবিরোধের জেরে তিনি জাতীয় নির্বাচন দিচ্ছেন না।

/এএমএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ