মক্কায় মিয়ানমারের নাগরিকের শিরশ্ছেদ, প্রকাশ্যে মরদেহ প্রদর্শন

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০১৮, ১৭:১০আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৭:১৫
image

সৌদি আরবের মক্কা নগরীতে হত্যা, ডাকাতি ও অন্যান্য অপরাধে অভিযুক্ত মিয়ানমারের একজন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে গত বুধবার। শিরশ্ছেদ করার পর তার দেহ ‘ক্রুশবিদ্ধের’ মতো করে জনসমক্ষে ঝুলিয়ে রাখা হয়েছিল, যা একটি বিরল ঘটনা। সৌদি প্রেস এজেন্সির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অভিযুক্তের হাতে নিহত নারীও মিয়ানমারের নাগরিক। মক্কায় মিয়ানমারের নাগরিকের শিরশ্ছেদ, প্রকাশ্যে মরদেহ প্রদর্শন

ইলিয়াস আবুলকালাম জামালেদ্দিন নামের মিয়ানমারের অভিযুক্ত ব্যক্তি মক্কায় বসবাসরত অপর একজন মিয়ানমার নাগরিকের বাড়িতে গুলি চালাতে চালাতে প্রবেশ করেছিল। সেখানে এক নারীকে ছুরিকাহত করলে ভুক্তভোগী নারীর মৃত্যু হয়। জামালেদ্দিনের বিরুদ্ধে ওই বাড়িতে ডাকাতি ছাড়াও পাশের আরেকটি বাড়িতে ডাকাতির অভিযোগ আনা হয়েছিল। এর পাশাপাশি ধর্ষণের চেষ্টা ও বন্দুকের সঙ্গে গুলি চুরি করার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

সৌদি নিউজ এজেন্সিতে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, শিরশ্ছেদ করার পর তাকে ‘ক্রুশবিদ্ধের’ মতো ঝুলিয়ে রাখার সিদ্ধান্তটি দেশটির সুপ্রিম কোর্ট ও রাজা সালমান অনুমোদন করেছেন। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো আদালতে প্রমাণ হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

হিন্দুস্তান টাইমস লিখেছে, সৌদি আরব সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর একটি। সাধারণত দেশটিতে শিরশ্ছেদ করা হয়। কিন্তু এবারের ঘটনায় দোষী ব্যক্তির শিরশ্ছেদ করার পর তার দেহকে ক্রুশবিদ্ধের মতো দুই হাত দুই দিকে প্রসারিত অবস্থায় উন্মুক্ত স্থানে জনসাধারণের দেখার জন্য ঝুলিয়ে রাখা হয়েছিল।

সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ২০১০ সালে একটি শিশুকে ধর্ষণ ও তার পিত্যাকে হত্যার দায়ে এক ইয়েমেনি অভিযুক্তের ক্ষেত্রে সৌদি আরব ক্রুশবিদ্ধের সাজা কার্যকর করেছিল।

/এএমএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান