শহীদ ফিলিস্তিনিদের পরিবারকে হজে আমন্ত্রণ জানালেন সৌদি বাদশাহ

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০১৮, ১৯:৩৬আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৯:৩৮

ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনে প্রাণ হারানো ফিলিস্তিনিদের পরিবারের এক হাজার সদস্যকে হ্জ পালনের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। বৃহস্পতিবার তিনি এই আমন্ত্রণ জানানোর নথিতে স্বাক্ষর করেন। মধ্যপ্রাচ্যের খবর পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডলইস্ট মনিটর এই খবর জানিয়েছে।

শহীদ ফিলিস্তিনিদের পরিবারকে হজে আমন্ত্রণ জানালেন সৌদি বাদশাহ

সৌদি আরবের ইসলাম ধর্মবিষয়ক মন্ত্রী গেনারেল শেখ ড. আবদুল লতিফ বিন আব্দুলাজিজ আল শেখ জানান, ফিলিস্তিনি ইস্যুতে সৌদি বাদশাহর অব্যাহত সমর্থন ও ফিলিস্তিনি মানুষদের মহান আত্মত্যাগ স্মরণের অংশ হিসেবে এই আমন্ত্রণ জানানো হয়েছে। বৈধ অধিকার ফিরে পেতে ফিলিস্তিনি জনগণের দীর্ঘ সংগ্রাম সব সময়েই সমর্থন আর প্রশংসার দাবি রাখে।

শহীদ ফিলিস্তিনিদের পরিবারের সদস্য ছাড়াও এবছর ইয়েমেনে নিহতদের মধ্যে দেড় হাজার ইয়েমেনি ও সুদানি নাগরিকের পরিবারের সদস্যদেরও  হ্জ পালনের আমন্ত্রণ জানানো হয়েছে। সৌদি বাদশাহর জারি করা ডিক্রি অনুযায়ী সৌদি সরকারের অর্থায়নে হজ পালন করবেন তারা।

শহীদ ফিলিস্তিনিদের পরিবারের সদস্যদের হজ পালনের আমন্ত্রণের খবর প্রকাশের একদিন আগে মিডল ইস্ট মনিটর জানায়, জর্ডানে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদের হজের ভিসা আবেদন প্রত্যাখান করেছে সৌদি আরব। সংবাদমাধ্যমটি জানায়, জর্ডানের রাজধানী আমানে অবস্থিত সৌদি দূতাবাস থেকে তাদের প্রত্যাখ্যান করা হয়। বলা হচ্ছে, জর্ডানের কর্তৃপক্ষই সৌদি আরবতে হজ ভিসা না দেওয়ার অনুরোধ করেছে।

ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার ১ লাখ ৫৮ হাজার ফিলিস্তিনি শরণার্থী জর্ডানে বসবাস করে।

/জেজে/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের