ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত শিশুদের গণদাফন

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০১৮, ০৯:৫৬আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ০৯:৫৮

গত সপ্তাহে ইয়েমেনের একটি বাসে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় নিহত শিশুদের দাফনে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ইয়েমেনের উত্তরাঞ্চল সাদাতে শিশুদের দাফন করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত শিশুদের গণদাফন

দাফনে অংশ নেওয়া ইয়েমেনিরা সৌদি আরবের বিরুদ্ধে স্লোগান দেন। হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনের নির্বাচিত প্রেসিডেন্টের পক্ষে সামরিক অভিযান পরিচালনা করছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।

হামলাটির বিষয়ে জোটের পক্ষ থেকে দাবি করা হয় তাদের পদক্ষেপ ছিল বৈধ। পরে তারা জানায় অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনা তদন্ত করা হবে।

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত শিশুদের গণদাফন

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সাদ প্রদেশে একটি বাসে ভ্রমণরত ৫১ জন সৌদি জোটের হামলায় নিহত হয়। এদের মধ্যে শিশুর সংখ্যা ছিল ৪০। বেশিরভাগ শিশুদের বয়স ছিল ১০ থেকে ১৩ বছর।

সোমবার সৌদি নেতৃত্বাধীন জোটের অংশীদার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনওয়ার গার্গাশ বিমান হামলার পক্ষে সাফাই গেয়েছিলেন। তিনি বলেছিলেন, যুদ্ধ এমন কিছু নয় যা একেবারে নিষ্কলুশ অভিযান হবে।

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত শিশুদের গণদাফন

হুথিরা এই বিমান হামলাকে ইয়েমেনের শিশুদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অপরাধ বলে আখ্যায়িত করেছে।

হুথিবিরোধী এই জোট যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের কাছ থেকে সরঞ্জাম ও গোয়েন্দা তথ্য সহযোগিতা পাচ্ছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বৃহস্পতিবারের বিমান হামলায় স্বাধীন ও দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম