ইরান ছাড়ছে ফরাসি কোম্পানি টোটাল

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০১৮, ১১:০৬আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১৩:৩২

ফ্রান্সের জ্বালানি কোম্পানি টোটাল ইরানে কয়েকশ কোটি ডলার মূল্যের একটি গ্যাস প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহারের কথা জানিয়েছে। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ সুবিধা আদায়ে ব্যর্থ হওয়ার পর এই ঘোষণা দিলো কোম্পানিটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ইরান ছাড়ছে ফরাসি কোম্পানি টোটাল

খবরে বলা হয়েছে, ২০১৭ সালের জুলাই মাসে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৪.৮ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তির মধ্যে শর্ত ছিল, পরবর্তী ৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্ভাব্য সুবিধা আদায় করা।

কোম্পানিটির পক্ষ থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৬০ দিনের মধ্যে সুবিধা আদায়ে ব্যর্থ হওয়ার কারণে চুক্তি থেকে টোটাল নিজেকে প্রত্যাহার করেছে। বিষয়টি ইরানি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

কোম্পানিটি জানায়, ফ্রান্স ও ইউরোপীয় কর্তৃপক্ষের সমর্থন থাকার পরও এই সুবিধা আদায় করা সম্ভব হয়নি।

ইরানের তেলমন্ত্রী বিজন নামদার জানগানেহ জানান, কোম্পানিটি চুক্তি থেকে প্রত্যাহারের কথা জানিয়েছে। তিনি বলেন, টোটাল আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে বেরিয়ে গেছে।

ইরানের পারমাণবিক চুক্তি সংস্কারের দাবি তুলে গত ৭ আগস্ট ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করে যুক্তরাষ্ট্র। বিশেষ করে দেশটির ব্যাংকিং সেক্টরকে লক্ষ্য করেই এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞায় মার্কিন ডলার সংগ্রহের ক্ষেত্রে ইরানকে বাধা দেওয়া,  তাদের মূল্যবান ধাতুর বাণিজ্য, দেশটির অটোমোবাইল সেক্টরের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি