এক বছর পর আইএস প্রধান বাগদাদির বিরল অডিও বার্তা

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৮, ১২:০৯আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ১২:১১

প্রায় এক বছরের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদির একটি বিরল অডিও বার্তা প্রকাশ করা হয়েছে। আইএসের মিডিয়া শাখায় রেকর্ড করা বার্তা প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অডিও বার্তায় যে কণ্ঠ রয়েছে তা বাগদাদির কিনা তা স্বতন্ত্রভাবে যাচাই ও নিশ্চিত করা সম্ভব হয়নি।

আবু বকর আল-বাগদাদি

খবরে বলা হয়েছে, ৫৫ মিনিটের ওই অডিও বার্তায় বাগদাদি কানাডা ও ইউরোপে সাম্প্রতিক হামলাকারীকে আকর্ষণীয় সিংহ হিসেবে আখ্যায়িত করেছেন। আইএস অনুসারীদের তিনি বোমা, ছুরি ও গাড়ি নিয়ে হামলার চালানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মুসলমানদের ঈদুল আজহার শুভেচ্ছা জানান। এতে প্রমাণ হয় বার্তাটি সম্প্রতি রেকর্ড করা হয়েছে।

কিছুদিন আগেও আইএস সিরিয়া ও ইরাকে বেশ কিছু ভূখণ্ড নিয়ন্ত্রণ করতো। কিন্তু আন্তর্জাতিক সহযোগিতায় উভয় দেশ তাদের উৎখাত করেছে।

২০১৪ সালে ইরাকের উত্তরাঞ্চলীয় প্রধান শহর মসুল দখল করার পর বিশ্বের মুসলিমদের শাসক হিসেবে নিজেকে ঘোষণা করেন বাগদাদি। ধারণা করা হয়, আইএসের স্বঘোষিত খিলাফতের পতনের পর এখন তিনি ইরাক-সিরিয়া সীমান্তে আত্মগোপনে আছেন।

২৩ জুলাই কানাডার টরেন্টোতে বন্দুকধারীর হামলাসহ বিশ্বের সাম্প্রতিক কয়েকটি হামলার দায় স্বীকার করেছে আইএস। টরেন্টোর হামরায় দুই ব্যক্তি নিহত ও ১৩ জন আহত হন। কানাডা পুলিশ জানায়, আইএসের দাবির কোনও প্রমাণ তাদের হাতে নেই।

অডিও বার্তা বাগদাদি ইরাকের আইএস অনুসারীদের শিয়া মুসলিমদের ওপর হামলা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি নেতাদের প্রতি অনুগত থাকা এবং সৌদি আরব, বাহরাইন ও জর্ডানের নাগরিকদের আহ্বান জানিয়েছেন নিজ নিজ দেশের শাসকদের উৎখাতের জন্য।

বাগাদাদি ২০১৪ সালে একবার নিজের ছবি তুলতে দিয়েছিল। জনসমক্ষে বক্তব্য রাখাটাও তার জন্য বিরল ঘটনা। দীর্ঘ সময় ধরে লোকচক্ষুর বাইরে থাকায় বাগদাদি সম্পর্কে একেক সময় একেক গুজব পাখা মেলেছে। কখনও বলা হয়েছে, সে মারা গেছে, কখনও বলা হয়েছে সে ধরা পড়েছে আবার কখনও দাবি করা হয়েছে বাগদাদি মারাত্মকভাবে আহত। কখনওবা সিরীয় বাহিনীর হাতে আটক হওয়া আবার কখনও তাকে বিষ খাইয়ে দেওয়ার কথাও বাতাসে ছড়িয়েছে। গত জুনে বাগদাদির মৃত্যুর খবরকে ‘শতভাগ নিশ্চিত’ দাবি করেছিল রাশিয়ার কর্মকর্তারা। কিন্তু যথেষ্ট প্রমাণের অভাবে পেন্টাগন তা মেনে নিতে পারেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্র বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছে, বাগদাদি মসুল ও রাক্কা থেকে জীবিত অবস্থায় বেরিয়ে গিয়েছে এবং এখনও সক্রিয় রয়েছে। বুধবারের বার্তাও প্রমাণ করে তিনি এখনও বেঁচে আছেন। এর আগে এই বছরের শুরুতে আইএসের সংবাদমাধ্যম জানায়, সিরিয়ার হোমস প্রদেশে বাগদাদির এক ছেলে নিহত হয়েছেন। সূত্র: মিডল ইস্ট মনিটর।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম