রুশ ক্ষেপণাস্ত্র কেনায় মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় সৌদি আরব

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৯

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়ার আশঙ্কা করছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মুসলিম দেশ হওয়ার পরও এই আশঙ্কা করছে দেশটি। রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনায় চীনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর রিয়াদের এই আশঙ্কা জোরদার হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

রুশ ক্ষেপণাস্ত্র কেনায় মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় সৌদি আরব

শুক্রবার আল খালিজ অনলাইন এক প্রতিবেদনে জানায়, রাশিয়ায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত রায়েদ বেন খালিদ কারমালি আশা প্রকাশ করেছেন মস্কোর কাছ থেকে অস্ত্র কেনায় যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই প্রত্যাশার কথা জানান।

সৌদি দূত বলেন, আমি আশা করি কেউ আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে না।

রায়েদ বেন খালিদ উল্লেখ করেন, চারটি সামরিক চুক্তিসহ ১৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বাদশাহ সালমানের রাশিয়া সফরে। তিনি বলেন, এর মধ্যে মাত্র তিনটি চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে।

বৃহস্পতিবার চীনের সেনাবাহিনীর ইকুইপমেন্ট উন্নয়ন বিভাগ ও এর প্রধান লি সাংফুর বিরুদ্ধেই মূলত এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। তাদেরকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে তাদের সব সম্পদ বাজেয়াপ্ত হয়ে গেছে এবং কোনও মার্কিন নাগরিক তাদের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রমে অংশ নিতে পারবে না। এছাড়া মার্কিন আর্থিক ব্যবস্থার আওতায় কোনও কিছু রফতানিও করতে পারবে না।

মূলত ২০১৬ সালে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রুশ সু-৩৫ এবং এস ৪০০ কেনার মাধ্যমে সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করেছে চীন।

মার্কিন নিষেধাজ্ঞার কথা জেনে চীন পরিণতি ভোগার জন্য প্রস্তুত থাকতে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রকে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জেং শং সাংবাদিকদের বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের এমন অযৌক্তিক পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে চীন।’

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে বলে জানিয়েছে মস্কো। শুক্রবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আগুন নিয়ে খেলা হবে বোকামি এবং তা বিপজ্জনক হতে পারে।

 

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী