পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি নিহত

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৮, ১৮:৩২আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৩

দখলকৃত পশ্চিম তীরের হেবরনে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার ফিলিস্তিনি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোরের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিহত ব্যক্তির নাম ওমর আওয়াদ বলে জানিয়েছে। ২৭ বছরের এই ফিলিস্তিনিকে ইসরায়েলি সেনারা হেবরনে গুলি করে হত্যা করেছে।

ওমরকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিম তীরের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলি পুলিশের দাবি, একটি চেক পয়েন্টে ওমর সীমান্ত পুলিশের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করায় গুলি করা হয়েছে। সন্দেহভাজন গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কোনও কর্মকর্তা আহত হননি।

রবিবার সন্ধ্যা থেকেই পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী সতর্কাবস্থায় রয়েছে। পশ্চিম তীরের এক বসতিতে গুলাগুলিতে সাত ইসরায়েলি আহত হওয়ার পর থেকেই এই সতর্কতা নেওয়া হয়েছে।

এদিকে, পশ্চিম তীরের রামাল্লাহ শহরে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি বসতি ওফরাতে আক্রমণ চালানো ফিলিস্তিনিদের ধরতেই সোমবার এই অভিযান চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলের।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের