তেলের বাজার সঠিক পথেই রয়েছে: সৌদি জ্বালানিমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৯, ১৪:২৩আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৪:২৫

সৌদি আরবের জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহ বলেছেন, আন্তর্জাতিক তেলের বাজার সঠিক পথেই রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে চলমান তেল সম্মেলনে রবিবার দেওয়া ভাষণে একথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সৌদি আরবের জ্বালানিমন্ত্রী

খালিদ আল-ফালিহ বলেন, সাপ্তাহিক পরিসংখ্যানের বিশৃঙ্খলাকে ছাপিয়ে এবং ফাটকাবাজদের রাখালের মতো আচরণের কথা বাদ দিলে আমরা সঠিক পথেই রয়েছে বলে আমি মনে করি। আমি আরও মনেকরি তেলের বাজারে ভারসাম্য শিগগিরই ফিরে আসবে।

সৌদি জ্বালানিমন্ত্রী বলেন, যদি মনে হয় আরও কিছু করার আছে আমাদের, আমরা তা ওপেক এবং ওপেক বহির্ভূত অংশীদারদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে তা করা হবে।

দ্য অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) ও রাশিয়ার নেতৃত্বাধীন শীর্ষ তেল উৎপানদকারী দেশগুলো ২০১৭ সালের ডিসেম্বরে প্রতিদিন ১.২ বিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমাতে সিদ্ধান্ত গ্রহণ করে। তেলের সরবরাহ কমিয়ে মূল্যবৃদ্ধির জন্য জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর শুরু হয়।

সৌদি জ্বালানিমন্ত্রী জানান, নভেম্বরের তুলনায় ডিসেম্বরে ওপেকের তেল উৎপাদন এমনিতেই কম ছিল ৬ লাখ ব্যারেল। তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি চেয়েও বেশি করছি। আমরা উৎপাদন ও রফতানি কমিয়েছি।

ভাষণ শেষে সাংবাদিকদের ফালিহ জানান, এপ্রিলে ওপেকের বৈঠকের আগে বিশেষ কোনও সভার প্রয়োজন নেই। এপ্রিলের বৈঠকেই ২০১৯ সালের জন্য তেল উৎপাদনের নীতি চূড়ান্ত করা হবে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের