অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সফল পরীক্ষা চালালো ইসরায়েল

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৯, ১৯:৪২আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৯:৪৩

ইসরায়েল অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে। এই ব্যবস্থা দেশটির আকাশসীমা যে কোনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সফল পরীক্ষা চালালো ইসরায়েল

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এখবর জানিয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয় জানিয়েছে তারা অ্যারো-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে। এর ফলে দেশটি নিজেকে রক্ষা করতে সক্ষম হবে।

ইরানি একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার কয়েকদিনের মধ্যে এই প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষার কথা জানালো ইসরায়েল। সম্প্রতি সিরীয় ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশটি অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে।

গাজা ও লেবানন থেকে ছোড়া স্বল্প ও দূর পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পরিকল্পনার অংশ হিসেবে অ্যারো-৩ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন করছে ইসরায়েল। ইরানের দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে আয়রন ডোম, ডেভিড’র স্লিং ও অ্যারো-২ প্রতিরক্ষা ইতোমধ্যে গড়ে তুলেছে দেশটি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের