সিরিয়া ইস্যুতে ফের বৈঠকে বসছে রাশিয়া, তুরস্ক ও ইরান

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৭

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মধ্যেই দেশটির সংকট নিরসনের জন্য ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া, ইরান ও তুরস্ক। এজন্য বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মিলিত হবেন। এর আগে তিনটি দেশ তিনবার ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

সিরিয়া ইস্যুতে ফের বৈঠকে বসছে রাশিয়া, তুরস্ক ও ইরান

সিরিয়ায় চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত ৩ লাখ ৫০ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। সরকারবিরোধী বিদ্রোহী ও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে আসাদ সরকারের সংঘাতের আট বছর পেরিয়ে গেছে। আইএসের দখলে সিরিয়ার পূর্বাঞ্চলের একটি মাত্র এলাকা রয়েছে।  

সিরিয়া ইস্যুতে এবারের ত্রিপক্ষীয় বৈঠকের লক্ষ্য সিরিয়ায় আট বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করা। এর আগে কৃষ্ণ সাগর উপকূলীয় নগরী সোচিতে এক বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সমর্থক পুতিন ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং সিরিয়ার বিদ্রোহীদের সমর্থক তুরস্কের প্রেসিডেন্ট আন্তঃসিরীয় আলোচনার জন্য পরবর্তী বৈঠকে বসার ব্যাপারে সম্মত হন।

বুধবার ল্যাভরোভ বলেন, ‘আমরা আলোচনার মাধ্যমে এই পরিস্থিতির সমাধানের উপায় খুঁজতে প্রস্তুত আছি। আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।’

২০১৭ সাল থেকে সিরিয়া ইস্যুতে তিন দেশের নেতৃবৃন্দের মধ্যে বৈঠক হচ্ছে। তারা চতুর্থবারের মতো আলোচনায় বসতে যাচ্ছেন।

এদিকে শনিবার মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ)-এর কুর্দি ও আরব যোদ্ধারা সিরিয়ার পূর্বাঞ্চলীয় দির এজোর প্রদেশে জিহাদিদের ‘সর্বশেষ’ ঘাঁটি দখলের জন্য অভিযান শুরু করেছে।

২০১৪ সালে জঙ্গি গোষ্ঠী আইএস সিরিয়া ও ইরাকের একটি বড় অংশ দখল করে ‘খিলাফত’ ঘোষণা দেয়। কিন্তু এখন তারা তাদের অধিকাংশ দখলকৃত এলাকা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে অল্প কিছু এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

ডিসেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে ওই অঞ্চল থেকে প্রায় ২ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। তবে ঠিক কখন এই সেনা প্রত্যাহার করা হবে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনও তা জানানো হয়নি।

/এএ/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক