সৌদি আরবে মার্কিন নাগরিকসহ গ্রেফতার ৭

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০১৯, ১৯:০১আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১৯:০৩

সৌদি আরবে দুই সৌদি-মার্কিন দ্বৈত নাগরিকসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। নারী অধিকারকর্মীদের সমর্থনের কারণে তাদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন অ্যাক্টিভিস্টরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সৌদি আরবে মার্কিন নাগরিকসহ গ্রেফতার ৭

খবরে বলা হয়েছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা নেতৃত্বাদানকারী অ্যাক্টিভিস্ট নন। তবে এই লেখক ও ব্লগাররা বিভিন্ন সময় সংস্কার নিয়ে আলোচনা করেছেন।

লন্ডনভিত্তিক একটি সৌদি মানবাধিকার সংগঠন জানায়, এই বছরের ফেব্রুয়ারি মাস থেকেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ছিল।

গত সপ্তাহে তিন নারী অধিকারকর্মীকে সাময়িক মুক্তি দেওয়ার পর পরই এই গ্রেফতার অভিযান পরিচালনা করা হলো।

সৌদি আরব গত ১৩ মার্চ ১১ নারী অধিকারকর্মীর বিরুদ্ধে পৃথক পৃথকভাবে আইনি কার্যক্রম শুরু করে।  এদেরকে ২০১৮ সালের মে মাসে গ্রেফতার করা হয়েছিল। সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমে সংশ্লিষ্ট নারীদের ‘বিদেশি এজেন্ট’ আখ্যা দিয়েছিল। কিন্তু প্রায় এক বছর ধরে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর দেখা গেছে, নারী অধিকার নিয়ে কাজ করাটাই তাদের জন্য কাল হয়েছে।

সংশ্লিষ্টদের বিরুদ্ধে সৌদি আরব কর্তৃপক্ষের তৈরি করা অভিযোগপত্রগুলোর মধ্যে দুইটি এইচআরডব্লিউয়ের কাছে পৌঁছেছে। সেখানে নারী অধিকার নিয়ে কাজ করা, আন্দোলনের বিষয়ে সাংবাদিক ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে কথা বলার মতো ঘটনাকেই দোষণীয় হিসেবে বর্ণনা করা হয়েছে। এমন যোগাযোগ সৌদি আরবের কাছে ‘দণ্ডনীয় অপরাধ।’ অথচ তারা যাদের সঙ্গে যোগাযোগ করেছিল তাদের মধ্যে ছিল হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থা।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম