পাকিস্তানে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা কাতারের

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০১৯, ১৭:৫৭আপডেট : ২৪ জুন ২০১৯, ১৮:২০

পাকিস্তানে নতুন করে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে কাতার। সোমবার কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ এ খবর জানিয়েছে। নতুন এই বিনিয়োগ হবে সঞ্চয় ও সরাসরি। 

পাকিস্তানে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা কাতারের কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানিকে উদ্ধৃত করে কাতারি বার্তা সংস্থা জানায়, নতুন এই বিনিয়োগের মধ্য দিয়ে পাকিস্তান ও কাতারের অর্থনৈতিক অংশীদারিত্ব ৯০০ কোটি ডলারে পৌঁছালো।

কাতারি পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতার-পাকিস্তান অর্থনৈতিক অংশীদারিত্ব ৯০০ কোটি ডলারে পৌঁছাবে। উভয় দেশের সব ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক, ক্রীড়া ও সংস্কৃতি পর্যায়ে সম্পর্কের উন্নয়নে কাতার আগ্রহী।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অর্থনৈতিক উপদেষ্টা ড. আব্দুল হাফিজ শেখ কাতারি বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এই নতুন বিনিয়োগের জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন।

গত মাসে পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে তিন বছর মেয়াদে ৬০০ কোটি ডলারের ঋণ সুবিধা গ্রহণে চুক্তিবদ্ধ হয়েছে।

কাতারি বিনিয়োগের এই ঘোষণা এলো কাতারের আমিরের পাকিস্তান সফরের পরই। সফরে কাতারি আমির বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিলেন।

এর আগে সৌদি আরব পাকিস্তানকে ৩০০ কোটি ডলার ঋণ দেওয়ার চুক্তি করেছিল। এছাড়া সংযুক্ত আরব আমিরাতও ৩০০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের