ইরাকে আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে ইসরায়েলের ড্রোন হামলা

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪০

ইরাকের পশ্চিমাঞ্চলে আল কায়েম এলাকায় একটি আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ইরাকের আধাসামরিক বাহিনীগুলো নিয়ে গঠিত সংস্থা পপুলার মোবিলাইজেশন ফোর্স (পিএমএফ) এক বিবৃতিতে এই হামলার অভিযোগ করেছে। 

ইরাকে আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে ইসরায়েলের ড্রোন হামলা

পিএমএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের ১৫ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে ইসরায়েলের দুটি ড্রোন হামলা চালায়। এতে এক যোদ্ধা নিহত ও অপর একজন আহত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন জঙ্গি বিমানের সহযোগিতায় এই হামলা চালানো হয়েছে। এছাড়া হামলাস্থলের কাছে বিশালাকারের একটি পর্যবেক্ষণ বেলুনও মোতায়েন করা হয়।

পিএমএফ দাবি করেছে, ইরাকের পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চতুর্থ দফায় তারা অভিযান শুরুর পর ইসরায়েলের হামলার মুখে পড়েছে তারা। তবে এই হামলার পরও লড়াই ও ইরাকি সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্য থেকে সরানো যাবে না।

আরব৪৮ ডট কম জানিয়েছে, এর আগেও পিএমএফ জানিয়েছিল একই এলাকায় তাদের একটি অস্ত্রগারে হামলা চালিয়েছে ইসরায়েলের ড্রোন। ওই হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়।

/জেজে/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম