নেতানিয়াহুর পেজের চ্যাটবট বাতিল করলো ফেসবুক

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৩

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিসিয়াল পেজের একটি চ্যাটবট বাতিল করেছে। ওই পেজ থেকে বিদ্বেষমূলক বক্তব্য পাঠানো হচ্ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

নেতানিয়াহুর পেজের চ্যাটবট বাতিল করলো ফেসবুক

বৃহস্পতিবার ফেসবুক জানায়, কোম্পানিটি নেতানিয়াহুর পেজের স্বয়ংক্রিয় চ্যাট ব্যবস্থা বাতিল করেছে। এটি তার দল লিকুড পার্টি পরিচালনা করত।

এক বিবৃতিতে ফেসবুক জানায়, লিকুড পার্টির নির্বাচনি বট কর্মকাণ্ড পর্যালোচনার পর বিদ্বেষমূলক বক্তব্যের নীতি লঙ্ঘনের প্রমাণ পেয়েছি। যদি আরও নীতি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায় তাহলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

পেজের চ্যাট উইন্ডোতে নেতানিয়াহুর নাম ও ছবি রয়েছে। তবে বার্তাটি কোনও স্বেচ্ছাসেবী পাঠিয়েছেন।

এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বার্তাটি লেখার কথা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এটা কোনও কর্মীর ভুল হতে পারে।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম