ইরানি কনস্যুলেটে হামলার পর ইরাকিবাহিনীর গুলিতে নিহত ১৪

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০১৯, ১৭:৪৬আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৭:৫৬

ইরানের বিরুদ্ধে ক্ষোভ থেকে নাজাফে অবস্থিত ইরানি কনস্যুলেট পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ইরানিরা। বুধবার রাতে দক্ষিণাঞ্চলীয় শহরটিতে এই ঘটনা ঘটে। ওই সময় ভবনে কোনও ইরানি কূটনীতিক অবস্থান করছিলেন না। প্রত্যক্ষদর্শী ও ইরানি বার্তা সংস্থা বরাত দিয়ে এখবর জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। রয়টার্স জানিয়েছে, কনস্যুলেট ভবনে হামলার পর নাসিরিয়াতে বৃহস্পতিবার ইরাকি নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত ১৪ বিক্ষোভকারী নিহত হয়েছে।

ইরানি কনস্যুলেটে হামলার পর ইরাকিবাহিনীর গুলিতে নিহত ১৪

ভিডিওতে দেখা গেছে, কনস্যুলেট ভবনের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ‘ইরান দূর হও’ বলে স্লোগান দিচ্ছে। ভবনটি যখন পুড়ছিল তখন বিক্ষোভকারীরা ইরাকি পতাকা নাড়াচ্ছিল।

নাজাফের পুলিশ জানিয়েছে, ৩৫ বিক্ষোভকারী ও ইরাকি নিরাপত্তাবাহিনীর ৩২ জন আহত হয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নাজাফে হামলাটি ইরাকে ইরান বিরোধিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ দক্ষিণাঞ্চলীয় এই শহরটি শিয়াদের ঘাঁটি বলে পরিচিত। এখানে বেশ কিছু শিয়া মাজার রয়েছে।

ইরাকের সেক্যুলার ও ধর্মীয় কর্তৃপক্ষ এই সহিংসতার নিন্দা জানিয়েছে। তবে এজন্য কোনও নির্দিষ্ট গোষ্ঠীকে দায়ী করা হয়নি। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত নাজাফে কারফিউ জারি করেছে সরকার।

বৃহস্পতিবার বিক্ষোভকারীরা নাসিরিয়াতে একটি সেতুতে জমায়েত হলে নিরাপত্তাবাহিনী গুলি করে। এতে ১৪ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

প্রায় দুই মাস ধরে ইরাকজুড়ে চলমান বিক্ষোভের কালে এই হামলা হলো। বেকারত্ব দূরীকরণ ও উন্নত সরকারি সেবার জন্য বিক্ষোভ শুরু হলেও পরে সরকারবিরোধিতায় গড়ায়। এক পর্যায়ে আন্দোলনকারীরা বিদেশিদের হস্তক্ষেপের বিরোধিতাও শুরু করেন। শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। এখন পর্যন্ত এই বিক্ষোভে প্রায় সাড়ে তিনশো মানুষ নিহত হয়েছে।বিক্ষোভকারীদের দাবি, ইরাকের সরকার দুর্নীতিগ্রস্ত এবং ইরানের আজ্ঞাবহ।

ইরাকের পার্লামেন্টের বেশ কয়েকটি দলের ইরানের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের