‘সোলাইমানির পরিণতি হবে নাসরাল্লাহ, আসাদ ও পুতিনের’

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০২০, ১৫:৩৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৫:৩৮

ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের রকেট হামলায় নিহত ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে আসাদ সরকারকে সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার মৃত্যুতে সিরিয়ার ইদলিবের জনগণ উল্লাসিত। কেউ কেউ আশা করছেন, আগামীতে সোলাইমানির মতো হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একই পরিণতি হবে। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই’র এক প্রতিবেদনে এমনটিই উঠে এসেছে।

‘সোলাইমানির পরিণতি হবে নাসরাল্লাহ, আসাদ ও পুতিনের’

আইএসের পরাজয়ের সিরীয় বিদ্রোহীদের দমনেও তার নেতৃত্বে কুদস ফোর্সে বড় ভূমিকা ছিল। বিভিন্ন অঞ্চল থেকে অভিযানের মুখে সিরীয় বিদ্রোহীরা আশ্রয় নিয়েছেন ইদলিবে। এটিই হলো প্রেসিডেন্ট আসাদের বিরোধীদের শেষ শক্তিশালী ঘাঁটি।

রাশিয়া ও ইরানের প্রত্যক্ষ সমর্থনে এপ্রিলে ইদলিবে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করেন আসাদ। এই অভিযানে এখন পর্যন্ত সহস্রাধিক মানুষ নিহত হয়েছে।  দুই লাখের বেশি মানুষ গত কয়েক সপ্তাহে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। তারা বেঁচে আছেন ত্রাণ সংস্থার দেওয়া খাবার ও কম্বলের উপর নির্ভর করে।

সিরিয়ায় ১৯ বছর ধরে ক্ষমতায় রয়েছেন আসাদ। বিদ্রোহী নিয়ন্ত্রিত সবগুলো এলাকার নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। তার বাহিনী অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘণ করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

ডিসেম্বরে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে উল্লেখ করেছে, রাশিয়া ইদলিবে ১২ ঘণ্টা অন্তর বিমান হামলা চালাচ্ছে। রুশ হামলা থেকে বাদ পড়েনি হাসপাতালও।

মস্কো ও দামেস্ক বেসামরিক নাগরিকদের ওপর বোমা বর্ষণের অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, তারা সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ করছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি নিহতের পর ইদলিবের মানুষেরা কেক ও মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেছেন।

সোলাইমানির নিহতের খবর শুনতে পেয়ে তিনি শিহরিত বলে জানিয়েছেন অপর এক বাস্তুচ্যুত মোহান্নাদ আল-ইয়ামানি। তিনি বলেন, আমরা আনন্দিত কারণ অনেক সিরীয় মানুষের ঘরবাড়ি ছেড়ে পালানোর পেছনে মূল ব্যক্তি এই ইরানি জেনারেল। তিনি অনেক শহরে সিরীয়দের ইচ্ছের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন। ইদলিব, আলেপ্পো, হোমস, এমনকি দামেস্কতে। শিশু ও নারীদের হত্যার তার বড় ভূমিকা রয়েছে। আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান