ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’র প্রশংসায় সৌদি মন্ত্রী

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৪

সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার প্রশংসা করেছেন। ফিলিস্তিন, জাতিসংঘসহ বেশ কয়েকটি আরব দেশ ইসরায়েল ঘেঁষা ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে পরিচিত চুক্তিটির বিরোধিতা করলেও সৌদি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, এতে আলোচনার জন্য ইতিবাচক উপাদান রয়েছে।

ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’র প্রশংসায় সৌদি মন্ত্রী

বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ইতিবাচক বিষয় রয়েছে। এটি উভয়পক্ষের মধ্যে আলোচনার ভিত্তি হতে পারে।

আল-জুবেইর আরও বলেন, ফিলিস্তিনিরা এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে এবং স্পষ্ট করেছে এতে তাদের দাবির পূর্ণতা আসেনি। ফিলিস্তিনিদের সমর্থন ও সহযোগিতা করা আমাদের দায়িত্ব।

ফিলিস্তিন ও দেশটির সক্রিয় সবগুলো গোষ্ঠী ইসরায়েলের পক্ষপাত ঘেঁষা এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। আরব লিগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)ও এটি প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘ জানিয়েছে, আন্তর্জাতিক আইন ও ১৯৬৭ সালের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন অনুসারে তারা ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিরসনের পক্ষপাতি।

গত মাসে পরিকল্পনাটি উন্মোচন করার পর সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে বিস্তৃত শান্তি পরিকল্পনা প্রণয়নে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সাধুবাদ জানায় তারা। একই সঙ্গে বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সংকট নিরসনে সরাসরি ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনার প্রতি সমর্থন জানানো হয়।

ওই বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছিল, সৌদি সরকার মনে করে ফিলিস্তিন ও ইসরায়েল তাদের যে কোনও দাবি আলোচনার মাধ্যমে মীমাংসা করতে পারবে।

২৮ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এই পরিকল্পনা উন্মোচন করেন। এতে উপস্থিতি ছিলেন ওয়াশিংটনে নিযুক্তি সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইনের রাষ্ট্রদূতেরা।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম