কর্মীদের অর্ধেক মজুরি কাটবে এমিরেটস

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০২০, ১৯:০২আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৯:০৪

করোনাভাইরাস মহামারি আকার ধারণ করার বিশ্বের বিভিন্ন দেশে যখন আক্রান্ত জনগণ ও বেসরকারি প্রতিষ্ঠানকে সরকারি আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে তখন উল্টোপথে হাঁটতে চলেছে বিশ্বের অন্যতম বৃহত্তম এয়ারলাইন কোম্পানি এমিরেটস।

কর্মীদের অর্ধেক মজুরি কাটবে এমিরেটস

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিটি তাদের ফ্লাইট বাতিল করেছে এবং ঘোষণা দিয়েছে করোনাভাইরাস ও এটির প্রভাবে বিমানযাত্রা কমে যাওয়ার ফলে কর্মীদের মজুরি অর্ধেক কমিয়ে দেওয়া হবে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

এমিরেটস তাদের নেটওয়ার্কের ৭০ শতাংশ ফ্লাইট স্থগিত করেছে। ইতোমধ্যে তারা কর্মীদের মজুরি ছাড়া ছুটিতে যেতে নির্দেশ দিয়েছে এবং নিয়োগ বন্ধ করেছে।

এক বিবৃতিতে এমিরেটসের চেয়ারম্যান শেখ আহমেদ বিন সায়্যেদ আল-মাকতুম বলেছেন, বৈশ্বিক এয়ারলাইন নেটওয়ার্ক হিসেবে দেশগুলো তাদের সীমান্ত উন্মুক্ত না করা এবং যাত্রীদের ভ্রমণের আত্মবিশ্বাস ফেরার আগ পর্যন্ত আমরা কার্যক্রম পরিচালনা করতে পারছি না।

মঙ্গলবার থেকে কোম্পানিটির সব যাত্রীবাহী ফ্লাইট বন্ধ থাকবে। কবে পুনরায় চালু হবে তা ঘোষণা দেওয়া হয়নি। তবে কার্গো ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

কোম্পানিটি জানিয়েছে, সাময়িকভাবে অধিকাংশ কর্মীদের মূল বেতনের ২৫ থেকে ৫০ শতাংশ কর্তন করা হবে।

কর্মীদের চাকরিচ্যুত করতে চান না উল্লেখ করে শেখ আহমেদ বলেছেন, যখন আবার চাহিদা বাড়বে আমরা দ্রুত সেবা চালু করার সক্ষমতা ধরে রাখতে চাই।

/এএ/
সম্পর্কিত
হরমুজ না খুললে তেলের দাম রেকর্ড ছাড়াবে
ইরান-মার্কিন চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত, দাবি পাকিস্তানের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
সর্বাধিক পঠিত
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না