মক্কা ও মদিনায় কারফিউ জারি

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০২০, ২১:১১আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:১৩

করোনাভাইরাসের বিস্তাররোধে পবিত্র শহর মক্কা ও মদিনায় কারফিউ জারি করেছে সৌদি আরব। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা জারি থাকবে। বৃহস্পতিবার এক রাজ ডিক্রিতে এই কারফিউ জারি করা হয়। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এখবর জানিয়েছে।

মক্কা ও মদিনায় কারফিউ জারি

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ মক্কা ও মদিনায় সর্বাত্মক কারফিউ জারি করা হয়েছে। তবে প্রাপ্ত বয়স্ক বাসিন্দারা জরুরি চিকিৎসাসেবা ও খাবার সংগ্রহের জন্য সকাল ৬টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত যাতায়াত করতে পারবেন।

কারফিউ জারি করে দেওয়া রাজ ডিক্রিতে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে এই কারফিউ জারি করা হলো। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। তবে সরকারি ও বেসরকারি যেসব প্রতিষ্ঠান জরুরি সেবায় নিয়োজিত সেগুলো এর আওতামুক্ত থাকবে।

রাজ ডিক্রিতে আরও বলা হয়েছে, এই কারফিউ জারির ফলে মক্কা ও মদিনায় যে কোনও বাণিজ্যিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। তবে ফার্মেসি, খাবারের দোকান, গ্যাস স্টেশন ও ব্যাংকিং সেবা এর আওতায় থাকবে না।

এতে বলা হয়েছে, মক্কা ও মদিনায় গাড়ি চলাচলের ক্ষেত্রে গাড়িতে একজন যাত্রী ও চালক থাকতে পারবেন।

এর আগে ২৫ মার্চ সৌদি আরব দেশটিতে লকডাউন জারি করে। লকডাউনের কারণে মক্কা, মদিনা ও রিয়াদে প্রবেশ ও বহির্গমন বন্ধ হয়ে যায়। এছাড়া দেশটির ১৩টি প্রদেশে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৮৫ এবং এদের মধ্যে মৃত্যু হয়েছে ২১ জনের। করোনার বিস্তার ঠেকাতে দেশটি অনেক পদক্ষেপ নিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, পূর্বাঞ্চলীয় কাতিফ এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে। মক্কা ও মদিনার পবিত্র মসজিদসহ সবগুলো মসজিদে নামাজ আদায় ও উমরাহ পালন স্থগিত করা হয়েছে।

বুধবার দেশটির হজ ও উমরাহ মন্ত্রী মোহাম্মদ সালেহ বেনতেন বলেছেন, ‘চলমান পরিস্থিতিতে আমরা যখন বৈশ্বিক মহামারি মোকাবিলা করছি, তখন সৌদি আরব মুসলিমসহ অন্য নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন। তাই পরিস্থিতি স্পষ্ট হওয়া পর্যন্ত হজের বিষয়ে কোনও চুক্তিতে না যেতে আমরা সব দেশের মুসলিম ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

 

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম