যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জাম পাঠাবে তুরস্ক: এরদোয়ান

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০২০, ২৩:৩০আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২৩:৩০

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জাম পাঠাবে। এগুলোর মধ্যে রয়েছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও মাস্ক। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জাম পাঠাবে তুরস্ক: এরদোয়ান

সোমবার পর্যন্ত তুরস্কে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১০ হাজার ১৩০ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৮০৫ জনের। আর বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৫৫ হাজারের বেশি মানুষের।

মন্ত্রিসভার এক বৈঠকের পর এরদোয়ান বলেন, ১ মে পর্যন্ত তুরস্কের ৩১টি শহরে তিনদিনের লকডাউন জারি থাকবে। এছাড়া মে মাসের শেষ ও ইদুল ফিতরের আগ পর্যন্ত লকডাউন বহাল থাকবে।

এরদোয়ান বলেন, পরিস্থিতি স্বাভাবিকতায় ফিরিয়ে আনার তারিখ শিগগিরই ঘোষণা দেওয়া হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের অনুরোধে দেশটিকে করোনাভাইরাস শনাক্তের পাঁচ লাখ কিট পাঠিয়েছে তুরস্ক।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের