বৈরুত বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২০, তৃতীয় মন্ত্রীর পদত্যাগ

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০২০, ১৬:৩৯আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৬:৪০

লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে। বৈরুতের গভর্নর মারওয়ান আব্বৌদ নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, অনেকেই এখনও নিখোঁজ রয়েছে। এদের বেশিরভাগই বিদেশি শ্রমিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

বৈরুত বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২০, তৃতীয় মন্ত্রীর পদত্যাগ

বিস্ফোরণের পর লেবানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভ সোমবারও অব্যাহত রয়েছে।  গভর্নরের কার্যাল যখন বিস্ফোরণের বিপর্যয় কাটিয়ে উঠার চেষ্টা করছে তখন রাজপথে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের জড়িয়ে পড়ছে।

বিক্ষোভের মুখে তিনজন মন্ত্রী পদত্যাগ করেছেন। সর্বশেষ দেশটির আইনমন্ত্রী সোমবার পদত্যাগ করেছেন। তবে এতেও বিক্ষোভকারীরা শান্ত হয়নি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকের আগে সোমবার দুপুরেও নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

গভর্নর আব্বৌদ জানান, বিস্ফোরণে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে। নিখোঁজ রয়েছেন ১১০ জন। নিখোঁজদের বড় একটি বিদেশি শ্রমিক ও লরি চালক। ফলে তাদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে।

লেবাননের সেনাবাহিনী বন্দরে উদ্ধার অভিযান সমাপ্ত করার কথা জানিয়েছে। উদ্ধার অভিযানে কোনও বেঁচে যাওয়া ব্যক্তিকে আর পাওয়া যাচ্ছে না। 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম