ইসরায়েল ও আমিরাতের ‘ঐতিহাসিক’ চুক্তি স্বাক্ষর

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০২০, ২১:৫৩আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২৩:০২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করতে সমঝোতায় পৌঁছেছে। এই লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইসরায়েল ও আমিরাতের ‘ঐতিহাসিক’ চুক্তি স্বাক্ষর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ ও ট্রাম্প এক যৌথ বিবৃতিতে বলেছেন, তাদের আশা এই বিরাট ঐতিহাসিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তির অগ্রগতিকে এগিয়ে নেবে।

চুক্তির আওতায় ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরের বিশাল অঞ্চলে বসতি স্থাপন স্থগিত করবে।

এখন পর্যন্ত উপসাগরীয় কোনও আরব দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ইরানের আঞ্চলিক প্রভাব মোকাবিলায় ইসরায়েলের সঙ্গে এসব দেশের অনানুষ্ঠানিক যোগাযোগ রয়েছে।

ট্রাম্পের ঘোষণার পর নেতানিয়াহু টুইটারে দিনটিকে ‘ঐতিহাসিক দিন’ বলে উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল ওতাইবা এক বিবৃতিতে বলেছেন, এটি ছিল মধ্যপ্রাচ্যের জন্য একটি কূটনৈতিক জয়। তিনি আরও বলেছেন, উত্তেজনা নিরসনে এবং ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে আরব-ইসরায়েল সম্পর্কের অগ্রগতির জন্য এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

১৯৪৮ সালে ইসরায়েলের স্বাধীনতার ঘোষণার পর ইসরায়েল ও আরবের মধ্যে এটি তৃতীয় চুক্তি। এর আগে মিসর ১৯৭৯ সালে ও জর্ডান ১৯৯৪ সালে চুক্তি স্বাক্ষর করেছিল।

বিবিসি’র খবরে বলা হয়েছে, চুক্তির আওতায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল ও আমিরাতের প্রতিনিধিরা বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চলাচল, নিরাপত্তা, টেলিযোগাযোগ, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ ও দূতাবাস স্থাপনের লক্ষ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করবেন।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উদ্যোগে মধ্যপ্রাচ্যের কৌশলগত এজেন্ডায় অংশগ্রহণ করবে ইসরায়েল ও আমিরাত।

/জেজে/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন কিছু নেই: ইরান
ট্রাম্পের নিশ্চিহ্ন করার হুমকির পর নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র-ইরান প্রথম বৈঠক
সর্বশেষ খবর
হাসপাতালের বৈদ্যুতিক তার চুরি, সকাল থেকে নেই বিদ্যুৎ
হাসপাতালের বৈদ্যুতিক তার চুরি, সকাল থেকে নেই বিদ্যুৎ
বার কাউন্সিলের সময়োপযোগী সংস্কার কেন দরকার?
বার কাউন্সিলের সময়োপযোগী সংস্কার কেন দরকার?
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের
তীব্র পানির সংকটে ইসরায়েল
তীব্র পানির সংকটে ইসরায়েল
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী