আংশিক আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা সৌদি আরবের

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২০, ২৩:২১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৩

সৌদি আরব ১৫ সেপ্টেম্বর থেকে আংশিক আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আওতায় বিশেষ শ্রেণিতে নাগরিক ও বাসিন্দাদের ভ্রমণের অনুমতি দেওয়া হবে। রবিবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এই খবর জানিয়েছে।

আংশিক আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা সৌদি আরবের

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০২১ সালের ১ জানুয়ারির পর সৌদি আরব নাগরিকদের জন্য জল, স্থল ও বিমান পথে চলাচলে ভ্রমণ নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করবে।

উগসাগরীয় দেশগুলোর সংস্থা জিসিসি ও সৌদি আরবের বাসিন্দা নন কিন্তু বসবাসের অনুমতি রয়েছে কিংবা ভ্রমণ ভিসাধারীদের করোনা নেগেটিভ প্রমাণের শর্তে ১৫ সেপ্টেম্বর থেকে দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন।

বিশেষ শ্রেণির আওতায় রয়েছেন সরকারি ও সামরিক খাতের কর্মকর্তা, কূটনীতিক ও তাদের পরিবার, যারা সরকারি ও বেসরকারি খাতে বিদেশে কর্মরত, ব্যবসায়ী, বিদেশে চিকিৎসা প্রয়োজন এমন রোগী, বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থী ও মানবিক প্রয়োজন এবং ক্রীড়া দলের সদস্যরা।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মার্চে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে সৌদি আরব।

সৌদি আরবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ছাড়িয়ে গেছে এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৪ হাজার ২৬৮ জনের।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম