বাগদাদে জোড়া আত্মঘাতী হামলা, নিহত অন্তত ২৮

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০২১, ১৯:০২আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১০:২৮
image

ইরাকের রাজধানী বাগদাদের একটি উন্মুক্ত বাজারে দুইটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত ও আরও ৭৩ জন আহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার তায়ারান স্কয়ারের কাছে বাব-আল-সারজি এলাকায় একটি জনাকীর্ণ বাজারে এই জোড়া বিস্ফোরণ ঘটে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে হামলার ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।

২০১৮ সালের পরে এটি বাগদাদে প্রথম কোনো বড় ধরনের আত্মঘাতী হামলার ঘটনা। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা এই ধরনের অনেক ছোট ছোট হামলা চালিয়ে আসছে।

ইরাকের সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া রসুল জানিয়েছেন, নিরাপত্তা রক্ষীরা চ্যালেজ্ঞ জানালে হামলাকারীরা বিস্ফোরণ ঘটায়। গতে হামলার পর ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলটি পরিষ্কার করে ফেলেছেন। স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে ওই এলাকা।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে ইরাকে নিয়মিতভাবে মার্কিন উপস্থিতিতে রকেট ও মর্টার হামলার ঘটনা ঘটলেও বাগদাদের বেসামরিক স্থাপনায় হামলার ঘটনা কমে আসে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম