ইরাকে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে আবার রকেট হামলা

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩১
image

ইরাকে এক সপ্তাহের মধ্যে এবার তৃতীয় দফায় মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়ে রকেট ছোড়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবার মার্কিন দূতাবাসকে টার্গেট করা হয়েছে।

সপ্তাহখানেক আগে ইরবিল বিমানবন্দরের কাছে মার্কিন সেনা ঘাঁটিতে রকেট আক্রমণ হয়। গত শনিবার বাগদাদের উত্তরে একটি বিমানঘাঁটি আক্রান্ত হয়। তারপর মার্কিন দূতাবাস লক্ষ্য করে ধারাবাহিক রকেট ছোড়া হলো। দুইটি রকেট পড়েছে গ্রিন জোনে। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

কয়েক মাস শান্ত থাকার পর ইরাকের বিভিন্ন জায়গায় এক সপ্তাহে তিনবার রকেট আক্রমণ চালানো হলো। প্রতিটিরই লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সেনা বা কূটনৈতিক ভবন। নিজস্ব সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, একটি রকেট মার্কিন দূতাবাসের কাছে ইরাকের ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসের সদরদফতরে পড়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, এই ঘটনা নিন্দনীয়। তবে তার দাবি, ''ইরানপন্থি গোষ্ঠীই এই আক্রমণ চালিয়েছে। আমরা ইরানকেই দায়ী করছি। তবে আমরা প্রত্যাঘাত করব না। ইরানের ফাঁদে পা দেব না। তা করলে ইরাকের পরিস্থিতি আরো ঘোলাটে হবে।''

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী