ধনকুবের পালানোর ঘটনায় তুরস্কে পাইলট ও কর্মকর্তাদের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪১
image

২০১৯ সালে জাপান থেকে নিশানের সাবেক চেয়ারম্যান কার্লোস গোয়েনের নাটকীয় পালানোর ঘটনায় জড়িত থাকায় দুই পাইলট ও এক কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে তুরস্কের একটি আদালত।  একটি বেসরকারি এয়ারলাইন্সে কর্মরত ছিলো তারা। বুধবার ইস্তানবুলের একটি আদালত তাদের প্রত্যেককে চার বছরের কারাদণ্ড দেয়। তবে অপরাধের ঘটনা জানাতে ব্যর্থতার অভিযোগ থেকে খালাস পেয়েছেন দুই ফ্লাইট অ্যাটেনডেন্ট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বাদ্যযন্ত্রের বাক্সের মধ্যে লুকিয়ে লেবাননে পালিয়েছেন জাপানের গাড়ি নির্মানকারী প্রতিষ্ঠান নিশানের সাবেক প্রধান কার্লোস গোয়েন। আর্থিক অসদাচরণের অভিযোগে বিচারের মুখে থাকা গোয়েনকে হলিউড ছবির মতো করে এই পালানতে সাহায্য করার নেপথ্যে ভূমিকা রাখেন তার স্ত্রী। তাকে সহায়তা দিয়েছে একটি গ্রেগরিয়ান গানের দল ও বিশেষ বাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তারা। গোয়েন একটি প্রাইভেট বিমানে করে প্রথমে ইস্তানবুল এবং পরে সেখান থেকে লেবাননের বৈরুতে পালিয়ে যান।

বুধবার দণ্ডিত হওয়া পাইলট নোয়ান পাসিন এবং বাহরি কুতলু সোমেক বরাবরই ওই ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তাদের দাবি, কোন সময়ে গোয়েন তাদের ফ্লাইটে উঠে পড়েছেন সেই বিষয়ে কিছুই জানতেন না তারা। এয়ারলাইন্সের দণ্ডিত কর্মকর্তা ওকান কোসেমেনের দাবি ইস্তানবুলে অবতরণের পরই তিনি গোয়েনের বিমানে থাকার কথা জানতে পারেন তিনি। তিনি স্বীকার করেন যে ইস্তানবুল থেকে বৈরুতে যেতে গোয়েনকে সহায়তা করেছেন তিনি।

তুরস্কের কোম্পানি এমএনজি জেট স্বীকার করে নেয় গোয়েনের পালানোয় তাদের দুইটি বিমান ব্যবহার হয়েছে। কোম্পানিটির দাবি কর্মীদের মিথ্যাচারের কারণেই গোয়েনের নাম ফ্লাইট রেকর্ডে ওঠেনি।

উল্লেখ্য, লেবাননি বংশদ্ভুত কার্লোস গোয়েনের জন্ম ব্রাজিলে। এরপর তার ছোটবেলা কাটে লেবাননের বৈরুতে। পরে উচ্চশিক্ষার জন্য ফ্রান্স ও কর্মক্ষেত্র জাপানে বসবাস করেন তিনি। এর ফলে লেবানন, ব্রাজিল, ফ্রান্স ও জাপানের পাসপোর্ট রয়েছে কার্লোস গোয়েনের। ২০১৮ সালে জাপানে গ্রেফতার হওয়ার আগে তার মোট সম্পদের পরিমাণ ছিল ১২০ মিলিয়ন মার্কিন ডলার। পরে কঠোর শর্তের অধীনে জামিন পেয়ে টোকিওতে নিজ বাসভবনে ছিলেন তিনি। সেখানে গানের দলটি আসলে পালানোর পরিকল্পনা করেন কার্লোস গোয়েন।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী