খাশোগি হত্যায় ন্যায়বিচার নিশ্চিতে মার্কিন প্রতিবেদনটি জরুরি: জাতিসংঘ বিশেষজ্ঞ

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৮
image

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় মার্কিন গোয়েন্দা প্রতিবেদনটি প্রকাশ করা হলে তা ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞ অ্যাগনেস ক্যালামার্ড। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডবিষয়ক এ বিশেষ দূত মনে করেন, এ প্রতিবেদনের মধ্য দিয়ে ২০১৮ সালে খাশোগি হত্যার ঘটনায় কারা দায়ী তা জানা সম্ভব হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নির্মমভাবে খুন হন সাংবাদিক জামাল খাশোগি। তিনি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন। শুরু থেকেই হত্যার নির্দেশদাতা হিসেবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সন্দেহ করা হচ্ছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে হত্যার দায় নিজের কাঁধে তুলে নিয়ে যুবরাজ  ‘যেহেতু আমার শাসনামলে এ ঘটনা ঘটেছে, তাই হত্যাকাণ্ডের দায় আমার।’ তবে এ হত্যাকাণ্ড তার অজান্তেই যে ঘটেছে সে কথাও উল্লেখ করেন যুবরাজ সালমান।খাশোগি হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) এর কার্যালয় থেকে একটি তদন্ত করা হয়। সাবেক মার্কিব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে করা এ তদন্ত প্রতিবেদনটি কখনও প্রকাশ করা হয়নি। তবে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন শিগগিরই এ প্রতিবেদন প্রকাশের আশ্বাস দিয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইন্সটিটিউট আয়োজিত এক প্যানেল আলোচনায় এ প্রতিবেদন প্রকাশ নিয়ে কথা বলেন জাতিসংঘের দূত ক্যালামার্ড। তিনি বলেন, ‘আমাদের হাতে যদি আরও প্রমাণ আসে, তবে যেসব তথ্য সরবরাহ করা হয়েছে তা উপেক্ষা করাটা বাকি বিশ্বের জন্য অসম্ভব হবে। জবাবদিহিতার স্বার্থে এবং আমেরিকান গণতন্ত্রের স্বার্থে অবশ্যই ডিএনআই প্রতিবেদন প্রকাশ করতে হবে।’

এর আগে ২০১৯ সালের জুনে ক্যালামার্ডের করা এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, ‘খাশোগি হত্যার ঘটনায় যুবরাজের সংশ্লিষ্টতার যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। এ ব্যাপারে আরও তদন্ত হওয়া প্রয়োজন।’

রিয়াদের সঙ্গে সম্পর্ক পুনরায় স্থাপন করার অংশ হিসেবে বাইডেনের নীতি অনুসারে এই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হচ্ছে।  ট্রাম্পের অধীনে চার বছরের সুসম্পর্কের পরে রিয়াদের সাথে সম্পর্কটিকে সনাতন ধারায় ফিরিয়ে আনতে কাজ করছেন বাইডেন।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচার চলাকালেই বাইডেন অভিযোগ করেছিলেন, সৌদির যুবরাজের নির্দেশেই খাশোগি হত্যাকাণ্ড ঘটেছে। পূর্বসূরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যেমনটা ছিল, বাইডেনের সময় ঠিক তেমনটা থাকছে না। এই সম্পর্কে পরিবর্তন আনার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে বাইডেন প্রশাসন। গত ২০ জানুয়ারি বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন। তবে সৌদি নেতৃত্বের সঙ্গে এখনও কথা হয়নি তার।

সম্প্রতি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকের প্রশ্নের জবাবে জানান, রাষ্ট্রীয় প্রটোকলে সৌদি আরবে প্রেসিডেন্ট বাইডেনের সমমর্যাদার ব্যক্তি দেশটির বাদশাহ সালমান। তার সঙ্গে যথাসময়ে বাইডেনের কথা হবে। তবে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোন করার কোনও পরিকল্পনা বাইডেনের নেই।

/এফইউ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম