ইসরায়েলি জাহাজে হামলায় দায়ী ইরান: নেতানিয়াহু

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০২১, ২০:৫৮আপডেট : ০১ মার্চ ২০২১, ২০:৫৮

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ওমান উপসাগরীয় এলাকায় ইসরায়েলি মালিকানাধীন জাহাজে বিস্ফোরণের জন্য দায়ী ইরান। সোমবার তিনি এই অভিযোগ করেন। ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে হামলার শিকার হয় এমবি হেলিওস রে নামের ভেহিক্যাল ক্যারিয়ার জাহাজটি। শুক্রবার সকালে তা জলসীমার উপরে বিস্ফোরিত হয়। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, জাহাজে ছিদ্র হয়ে গেছে উভয় পাশে। ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছে, হামলায় লিমপেট মাইন ব্যবহার করা হয়েছে।

হামলার জন্য তেহরানকে দায়ী করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, এটি যে ইরানের একটি অভিযান ছিল তা একেবারে স্পষ্ট।

ইসরায়েল পাল্টাঘাত করবে কি না জানতে চাইলে নেতানিয়াহু বলেন, আপনারা আমাদের নীতি জানেন। ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ইরান। আমি পাল্টাঘাতের জন্য বদ্ধপরিকর। আমরা পুরো অঞ্চলে হামলা চালাচ্ছি।

ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়্যিদ খতিবজাদেহ বলেছেন, আমরা এই অভিযোগ তীব্রভাবে প্রত্যাখ্যান করছি। পারস্য উপসাগরের নিরাপত্তা ইসরায়েলের জন্য চরম গুরুত্বপূর্ণ। এমন অভিযোগের মাধ্যমে অঞ্চলটিতে আতঙ্ক ছড়াতে দেব না আমরা।

তিনি আরও বলেন, জায়নদাবি শাসকরা ভালো করেই জানে আমাদের নিরাপত্তা ইস্যুতে আমরা কেমন পদক্ষেপ নেই। ইসরায়েলই এই অঞ্চলে সব অশান্তির মূল।

ইসরায়েলি রেডিও কান জানিয়েছে, রবিবার রাতেই নেতানিয়াহুর সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়েছিল। এর আগেই সিরিয়া দামেস্কতে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে।

ইসরায়েল সিরিয়ায় হামলা চালানোর কথা স্বীকার করেনি। তবে অতীতে সিরিয়ার অভ্যন্তরে ইরানি স্থাপনা বা দেশটির সমর্থিত মিলিশিয়াদের উপর হামলা চালানোর কথা স্বীকার করেছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম