পরমাণু সমঝোতা নিয়ে আর কোনও আলোচনা নয়: ম্যাক্রোঁকে রুহানি

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০২১, ১২:১৯আপডেট : ০৩ মার্চ ২০২১, ১২:১৯

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা নিয়ে আর কোনও আলোচনা হবে না। এটিকে পুনরুজ্জীবিত করার একমাত্র উপায় আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। মঙ্গলবার রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান তিনি।

হাসান রুহানি বলেন, পরমাণু সমঝোতা একটি বহুজাতিক চুক্তি যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে।

পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার সুযোগ হাতছাড়া না করতে পাশ্চাত্যের প্রতি আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, একবার সুযোগ হাতছাড়া হয়ে গেলে পরিস্থিতি আরও জটিল রূপ নেবে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া এবং তিন ইউরোপীয় দেশ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারার পর ইরান পর্যায়ক্রমে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের গতি কমিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশ তাদের প্রতিশ্রুতিতে ফিরে এলে ইরানও পূর্ণ মাত্রায় এই সমঝোতা বাস্তবায়নে ফিরে যাবে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, তার দেশ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ-কে সহযোগিতা করে যাচ্ছে। কাজেই এ সংস্থার নির্বাহী বোর্ডে ইরানবিরোধী প্রস্তাব পাস হলে তা কূটনৈতিক প্রচেষ্টার অপূরণীয় ক্ষতি করবে।

ফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট পরমাণু সমঝোতাকে বিশ্ব শান্তির জন্য অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সব পক্ষকে এই সমঝোতায় পূর্ণ মাত্রায় ফিরিয়ে আনার জন্য সংলাপ চালিয়ে যেতে হবে। এজন্য তিনি উভয় পক্ষকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার জন্য আরও বেশি প্রচেষ্টা চালাতে ইউরোপ প্রস্তুত রয়েছে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে