নববর্ষের ছুটির পর ইরানে করোনার চতুর্থ ঢেউ শুরু

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০২১, ১৬:৩৯আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৬:৩৯
image

পারস্য নববর্ষের ছুটি উপলক্ষে লাখ লাখ মানুষ ভ্রমণ করার কয়েক দিনের মাথায় ইরানে করোনাভাইরাস সংক্রমণের চতুর্থ ঢেউ শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ৩২টি প্রদেশের মধ্যে দুইটিতে ইতোমধ্যে চতুর্থ ঢেউ শুরু হয়েছে। এছাড়া আরও সাতটি শুরুর কিনারায় রয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ বিবেচনায় না নিলে বাকি প্রদেশগুলোতেও সংক্রমণ শুরু হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসের মহামারিতে মধ্যপ্রাচ্যে সবচেয়ে উপদ্রুত দেশ ইরান। গত বছর ফেব্রুয়ারিতে প্রথম করোনা শনাক্তের ঘোষণা দেওয়া দেশটিতে এখন পর্যন্ত ১৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে প্রায় ৬৩ হাজার মানুষের।

মাঝখানে কিছু দিন সংক্রমণের পরিমাণ কম থাকলেও নববর্ষের ছুটির পর তা বেড়েছে। শনিবার করোনা টাস্কফোর্সের এক সভায় প্রেসিডেন্ট হাসান রুহানি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমণ বাড়তে থাকায় খুব শিগগিরই হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর পরিমাণও বাড়বে। গত ২০ মার্চ ইরানের নববর্ষ পালিত হয়। এর দুই সপ্তাহ পর থেকে মৃত্যু ও হাসপাতালে ভর্তি বাড়বে বলেও সতর্ক করেছেন কর্মকর্তারা।

নববর্ষের পর ইরানে দীর্ঘ ছুটি থাকে। এই সময়ে ঐতিহ্যগতভাবে ইরানিরা কাসপিয়ান সমুদ্র তীর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় পরিবার এবং বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ এবং ঘোরাঘুরি করে থাকে। এই বছর কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে সতর্ক করলেও ভ্রমণের যাবতীয় সুযোগ উন্মুক্ত রাখা হয়।

ইরানের করোনা টাস্কফোর্সের মুখপাত্র আলিরেজা রায়েইসি শনিবার বলেন, এই বছর নওরোজের (নববর্ষ) সময় সড়ক ভ্রমণ বেড়ে যায় প্রায় একশ’ শতাংশ। নওরোজের আগে সড়ক মন্ত্রী মোহাম্মদ এসলামি ধারণা করেছিলেন ছুটির দিনগুলোতে প্রায় ৭৮ লাখ মানুষ গণপরিবহন করে বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারে।

/জেজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান