৬০ মাত্রায় সমৃদ্ধকরণ ইউরেনিয়াম উৎপাদন শুরু করেছে ইরান

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০২১, ২০:১৪আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২০:১৪

ইরান ৬০ মাত্রায় সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের প্রথম ব্যাচের উৎপাদন সম্পন্ন করেছে। দেশটির মধ্যাঞ্চলীয় নাতাঞ্জ শহরে অবস্থিত পরমাণু স্থাপনায় এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি এ কথা নিশ্চিত করেছেন। ইরানের সরকারি সংবাদমাধ্যম পার্স টুডে এখবর জানিয়েছে।

নাতাঞ্জ পরমাণু স্থাপনায় নাশকতামূলক হামলার পর ইরান ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং প্রথম ব্যাচ উৎপাদনের ঘোষণা দিলো ইরান।

আলী আকবর সালেহি বলেন, ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পর এখন এ কথা পরিষ্কার হয়েছে, যেকোনও মাত্রায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম।

তিনি আরও বলেন, নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে নাশকতামূলক হামলার পরও উৎপাদন অব্যাহত রয়েছে।

আলী আকবর সালেহি জানান, মাত্র দুই দিনে ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্ভব হয়েছে। প্রতি ঘন্টায় এখন ৬০ মাত্রায় নয় গ্রাম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা যাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার ইরানের পার্লামেন্টের স্পিকার জানিয়েছিলেন, দেশটির বিজ্ঞানীরা সফলভাবে ৬০ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছেন। তবে তিনি ইরান কতটুকু ইউরেনিয়াম উৎপাদনের পরিকল্পনা করছে তা জানাননি।

অতীতে ইরানের সমৃদ্ধকরণ মাত্রার চেয়ে ৬০ শতাংশ সর্বোচ্চ। তবে তা অস্ত্র নির্মাণের জন্য অপ্রতুল। পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য ৯০ মাত্রায় সমৃদ্ধকরণ ইউরেনিয়াম প্রয়োজন হয়।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের