ইসরায়েলে রকেট হামলায় আহত ১৯ জন হাসপাতালে

বিদেশ ডেস্ক
১৫ মে ২০২১, ১৬:০৯আপডেট : ১৫ মে ২০২১, ১৬:০৯
image

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ছোড়া রকেটের আঘাতে ইসরায়েলের বিরসেবা শহরে ১৯ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার পর ওই এলাকায় সাইরেন বেজে উঠলে বাসিন্দারা আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অব্যাহত রয়েছে। গত সোমবার থেকে এ পর্যন্ত অন্তত ১৫০ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী। এর মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৩৯ জন এবং পশ্চিম তীরে ১১ জনকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ২২ নারী এবং ৪০ শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছে কমপক্ষে আরও ৯৫০ জন। পাল্টা প্রতিরোধ হিসেবে হামাসের রকেট হামলা অব্যাহত রয়েছে।

শনিবার ইসরায়েলের বিরসেবা শহরে হামাসের ছোড়া রকেট আঘাত হানে। বিরসেবা এবং আসদুদ শহরের ভবনে আঘাত হেনেছে রকেট। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রাতের বেলা প্রায় দুইশ’ রকেট ছুড়েছে হামাস।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম