হুথির ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি সৌদি জোটের

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২১, ১৬:২৬আপডেট : ০৬ জুন ২০২১, ১৬:২৬

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত শহরকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে সৌদি সামরিক জোট। রবিবার জোটের বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল এখবারিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জোটের এক বিবৃতিতে হুথি বিদ্রোহীদের পাঠানো ওই ড্রোনটি ধ্বংস করে দেওয়ার দাবি করা হয়েছে। তবে টুইটারে দেওয়া পোস্টে হুথির সামরিক মুখপাত্র দাবি করেছেন, তাদের হামলা সফল হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হাদি। হুথিরা ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামের সামরিক আগ্রাসন শুরু করে সৌদি-আমিরাতের সামরিক জোট। সৌদি জোটের বিমান হামলায় নিহত হয় লক্ষাধিক বেসামরিক মানুষ। পাল্টা প্রতিরোধ হিসেবে হুথি বিদ্রোহীরাও মাঝেমধ্যেই সৌদি আরবে ড্রোন হামলা চালিয়ে আসছে। হুথির ড্রোন হামলায় সৌদি আরবের দৈনিক তেল উৎপাদন অর্ধেকে নেমে আসার মতো ঘটনা ঘটেছে। সূত্র: রয়টার্স, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের