মরক্কোতে ইসরায়েলি মিশনকে ভবন ভাড়া দিতে চাচ্ছে না কেউ

বিদেশ ডেস্ক
১৩ জুন ২০২১, ১৭:৪৫আপডেট : ১৩ জুন ২০২১, ২০:২৩

মরক্কোতে দায়িত্ব পাওয়ার প্রায় ছয় মাস হয়ে গেলেও উত্তর আফ্রিকার দেশটিতে কার্যালয় চালু করার মতো জমি পাচ্ছেন না ইসরায়েলি মিশন প্রধান। গত বছর চতুর্থ আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর ডেভিড গভরিনকে মিশন প্রধান করে মরক্কো পাঠানো হয়। এখনও তিনি হোটেলে অবস্থান করে কাজ চালিয়ে যাচ্ছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েল ও মরক্কোর সংবাদমাধ্যমের খবর অনুসারে, রাজধানী রাবাতের বাসিন্দারা ইসরায়েলি দূতকে বাসা ভাড়া দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।

রাবাতের অভিজাত এলাকায় ইসরায়েলি মিশন স্থাপনের জন্য উপযুক্ত ভবন ভাড়া নেওয়ার জন্য একটি সংস্থাকে নিয়োগ দেওয়া হয়। মিশন প্রধান গভরিনের একটি বাসা পছন্দও হয়েছিল। কিন্তু ইসরায়েলি কূটনীতিকের কাছে তা ভাড়া দিতে অস্বীকৃতি জানিয়েছেন স্থানীয় মালিক।

রাবাতের আরও কয়েকটি এলাকায়ও এমন ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়েছে, এর আগে মিসরে ইসরায়েলি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা গভরিন এখনও হোটেলেই অবস্থান করছেন।

সম্প্রতি গাজায় টানা ১১ দিন ইসরায়েলের বোমা হামলার প্রতিবাদে মরক্কোর বিভিন্ন শহরে দেশটির নাগরিকরা বিক্ষোভ করেছেন। ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির কাছে ইসরায়েলের লিয়াজোঁ অফিস বন্ধের দাবি জানিয়েছেন তারা।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী