হজে নামানো হচ্ছে বিশেষ রোবট

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০২১, ২০:২৩আপডেট : ১৭ জুন ২০২১, ২০:২৩

করোনাভাইরাসের সংক্রমণের কারণে এ বছরও পবিত্র হজে থাকছে নানা বিধি-নিষেধ। সৌদির মাত্র ৬০ হাজার মুসল্লি অংশ নিচ্ছেন। সংক্রমণ এড়াতে এবার নেওয়া হয়েছে প্রযুক্তির সহায়তা। এবার পবিত্র হজ পালনকারীদের কাছে রোবটের সহায়তায় পৌঁছে দেওয়া হবে জমজম পানি।

করোনার সংক্রমণ ঠেকানোর পাশাপাশি মুসল্লিদের সুরক্ষায় নানা উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। এরই প্রেক্ষিতে হজের ময়দানে মুসল্লিদের কাছে বিশেষ ব্যবস্থায় পৌঁছে যাবে জমজমের পানি। প্রস্ততি রাখা হচ্ছে বেশ কয়েকটি রোবট।

মানুষের সংস্পর্শ ছাড়াই হাজিদের কাছে রোবটগুলো সহায়তা করবে বলে জানান, বাদের আল-লোকমান। লোকমান আর বলেন, প্রায় ২০টি রোবট আমারা এখন পর্যন্ত প্রস্তুতি করতে পেরেছি। হজ পালনকারী এবং পরিদর্শকদের বিশেষভাবে সহায়তা করবে এই রোবটগুলো। প্রতিবছর লাখ লাখ জমজম পানির বোতল হাজিদের মধ্যে বিতরণ করা হয়।

হজের সময় করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ছোট সাদা-কালো রোবট নিয়ে আসার কথা জানিয়েছেন কর্মকর্তারা। ৩টি করে তাক চোখে পড়বে রোবটগুলোতে। ওই তাকগুলোতে জমজম পানির বোতল থাকবে। পরীক্ষামূলক অংশ হিসেবে জমজম পানি নিয়ে রোবটগুলো ঘুরেও বেড়িয়েছে।

সৌদি আরব ঘোষণা অনুযায়ী, করোনা পরিস্থিতির কারণে চলতি বছর শুধু সৌদি আরবে অবস্থানরত মুসলিমরাই হজ পালনের সুযোগ পাবেন, ফলে দেশটির বাইরে থেকে কেউ সেখানে গিয়ে এবার হজ পালনের সুযোগ পাবে না। এদের সবাইকে বাধ্যতামূলক কোভিড টিকা নিতে হবে বলেও নিদের্শনা রয়েছে।

/এলকে/
সম্পর্কিত
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
দেশে ফিরলেন আরও ১১ হাজার ৬১৩ হাজী, মৃত্যু বেড়ে ৪১
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম