খুলেছে পৃথিবীর গভীরতম সুইমিং পুল, ভিডিও শেয়ার করলেন দুবাইয়ের যুবরাজ

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০২১, ১২:০০আপডেট : ১০ জুলাই ২০২১, ১২:০০
image

দুবাইয়ে খুলে দেওয়া হয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর সুইমিং পুল। ১৯৬ ফুট বা ৬০ মিটার গভীর পুলটি দুবাইয়ের পর্যটক আকর্ষণের নতুন কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। ডিপ ডাইভ দুবাই নামের পুলটিতে রেকর্ড ভাঙা বেশ কিছু সুবিধা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো এটি পৃথিবীর অন্য যেকোনও ডাইভিং পুল থেকে অন্তত চার গুণ বড় আর ১৫ মিটার বেশি গভীর।

গত ২৭ জুন পুলটিকে বিশ্বের সবচেয়ে গভীর সুইমিং পুল হিসেবে স্বীকৃতি দেয় গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড।

সুইমিং পুলটি যেন আস্ত একটি ডুবন্ত শহর। দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম পুলটির একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় আপলোড করেছেন। তিনি লিখেছেন, ‘বিশ্বের গভীরতম পুল  ডিপ ডাইভ দুবাইয়ে ৬০ মিটার গভীরতায় আপনার জন্য অপেক্ষা করছে একটি পুরো পৃথিবী।’ ভিডিওতে দেখা গেছে ডাইভাররা পানির নিচে ডুবন্ত গাছ, বাথরুম, লাইব্রেরিসহ বিভিন্ন খেলার সরঞ্জাম ঘুরে দেখছেন।

ডিপ ডাইভ দুবাই জানিয়েছে, তাদের পুলে এক কোটি ৪০ লাখ লিটার বিশুদ্ধ পানি রয়েছে। যা অলিম্পিক সুইমিং পুলের চেয়ে ছয়গুণ বেশি। পানির তাপমাত্রা রাখা হয় ৩০ ডিগ্রি সেলসিয়াস।

পেশাজীবী এবং নবীন ডাইভাররা পুলটিতে নেমে পরিত্যক্ত একটি ডুবন্ত শহরের অভিজ্ঞতা নিতে পারবেন। বর্তমানে কেবল আমন্ত্রিতদের জন্যই পুলটি খুলে দেওয়া হয়েছে। এই বছরের শেষ দিকে তা সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে।

/জেজে/
সম্পর্কিত
দুবাইয়ে লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
যুদ্ধের উত্তাপকে পাশে রেখে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন
মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান ট্রাম্পের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের