ইসরায়েলি বাহিনীতে বাড়ছে মুসলিম সেনাদের সংখ্যা

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০২১, ১৮:১৭আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৮:১৭

গাজায় হামাসবিরোধী টানা ১১ দিনের বিমান হামলা এবং বিভিন্ন শহরে সহিংস দাঙ্গার পরও ইসরায়েলের সেনাবাহিনীতে মুসলিমদের যোগদানের সংখ্যা বাড়ছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ-এর তথ্য অনুসারে, ২০২০ সালে ৬০৬ জন আরব মুসলিম বাহিনীতে যোগ দিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ২০১৯ সালের ৪৮৯ জন ও ২০১৮ সালের ৪৩৬ জনের তুলনায় গত বছর মুসলিমদের আইডিএফ-এ যোগদানের সংখ্যা বেশি। সেনাবাহিনীতে যোগ দেওয়া অর্ধেকেরও বেশি যুদ্ধের ভূমিকায় রয়েছেন।

আইডিএফ-এর বেদুইন রেকনেসান্স ইউনিটের সদস্য সংখ্যা দুই বছরে দ্বিগুণ রয়েছে। ২০১৮ সালে ৮৪ জন থাকলেও ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে। ২০১৭ সালে মাত্র ৪৫ জন যোগ দিয়েছিলেন। সদস্য সংখ্যা বাড়তে থাকায় আইডিএফ মৌলিক প্রশিক্ষণের জন্য দুটি প্লাটুন চালু করেছে।

এবারের গাজা যুদ্ধের সময় আইডিএফ থেকে ২০ মুসলিম সেনা দায়িত্ব ছেড়ে দেওয়ার আবেদন করেছিলেন। তবে কমান্ডারদের সঙ্গে আলোচনার পর ১৮ জন দায়িত্ব পালন করে যেতে সম্মত হয়। বাকিরা চাকরি ছেড়ে দেয়।

আইডিএফ বলছে, অপারেশন গার্ডিয়ান অব দ্য ওয়ালস (গাজায় হামাসবিরোধী হামলা) এবং বিভিন্ন শহরে সহিংস দাঙ্গার পরও ইসরায়েলি বাহিনীতে মুসলিমদের নিয়োগ দেওয়ার প্রবণতা বেড়েই চলবে।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী