ইসরায়েলি কাস্টডিতে ফিলিস্তিনিকে পিটিয়ে হত্যার অভিযোগ

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০২১, ০১:১৩আপডেট : ২৮ জুলাই ২০২১, ০১:১৩

ইসরায়েলি কাস্টডিতে মৃত এক ফিলিস্তিনির পরিবার দাবি করেছে, কারাগারে মৃত্যুর আগে তাকে পিটিয়েছে ইসরায়েলের সেনারা। মৃত্যুর পর তার ছবি ও অপর আটক ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে এই অভিযোগ করেছে পরিবারটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

২৩ জুলাই পশ্চিম জেরুজালেমে আবু ইউসুফ আল-খাতিব আল-তামিমি নামের এই ফিলিস্তিনির মৃত্যু হয় কুখ্যাত মস্কাবিয়া কারাগারে। চার সন্তানের বাবা আল-তামিমি দখলকৃত পূর্ব জেরুজালেমের শুয়াফাত শরণার্থী শিবিরের বাসিন্দা। কয়েক দিন আগে ট্রাফিক আইন ভঙ্গের জন্য তাকে আটক করা হয়েছিল।

তার অন্তঃস্বত্তা স্ত্রী রানা জানান, কারাগারের বন্দিরা পরিবারকে জানিয়েছেন মৃত্যুর আগে আল-তামিমিকে মারধোর করে ইসরায়েলি সেনারা।

তিনি বলেন, তার পাশের সেলের বন্দিরা জানিয়েছেন তারা আল-তামিমির আর্তনাদের শব্দ শুনেছেন। ধীরে ধীরে সেই শব্দ কমে আসে। এক পর্যায়ে তা একেবারে স্তব্ধ হয়ে যায়। কারাগারে নেওয়ার সময় তিনি সুস্থ ছিলেন, কোনও স্বাস্থ্য জটিলতা ছিল না।   

মৃত্যুর পর আল-তামিমির শরীরের কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে। এতে তার মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে, আঘাতের স্থানে সেলাই করা হয়েছে। হাঁটুতেও রক্তাক্ত ক্ষত রয়েছে। সারা শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

ইসরায়েলের কারা সেবা (আইপিএস) জানিয়েছে, গ্রেফতারের তিনদিন পর কারাগারের সেলে মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে। মৃত্যুর ঘটনার পারিপার্শ্বিকতা তদন্ত করা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের