ওমান উপকূলে হামলার শিকার ইসরায়েলি ধনকুবেরের জাহাজ

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০২১, ১৯:৪৩আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৯:৪৩
image

ওমান উপকূলে হামলার শিকার হয়েছে এক ইসরায়েলি ব্যবসায়ীর পরিচালিত একটি জাহাজ। ওই ব্যবসায়ীর কোম্পানির তরফে বলা হয়েছে, এটি সন্দেহভাজন ডাকাতির ঘটনা। ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন ওমান উপকূলে হামলার ঘটনা তদন্ত করছেন তারা।

ইসরায়েলি ধনকুবের ইয়েল ওফের মালিকানাধীন জোডিয়াক গ্রুপের অংশ লন্ডনভিত্তিক জোডিয়াক ম্যানেজমেন্ট শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, হামলার শিকার জাহাজটি হলো লাইবেরিয়ার পতাকাবাহী তেলের ট্যাংকার মারসার স্ট্রিট। এটি জাপানের মালিকানাধীন।

জোডিয়াক ম্যানেজমেন্টের টুইটার পোস্টে বলা হয়েছে, ‘ঘটনার সময় জাহাজটি ভারত মহাসাগরের উত্তরে ছিলো, এটি দার এস সালাম থেকে ফুজাইরাহ বন্দরের দিকে যাচ্ছিলো।’

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাকারী সংস্থাটি জানিয়েছে, এই ঘটনায় তদন্ত শুরু করেছে তারা। বৃহস্পতিবার রাতে ওমানের মাসিরাহ দ্বীপের উত্তরপূর্বে এই ঘটনা ঘটে।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ব্যবসায়িক জাহাজে হামলার খবরের বিষয়ে তারা অবগত রয়েছেন। ওই অঞ্চলের ব্রিটিশ সামরিক দফতর বর্তমানে ঘটনাটি খতিয়ে দেখছে।

তাৎক্ষণিকভাবে ওমান হামলার কথা স্বীকার করেনি। এছাড়া ইসরায়েলি কর্মকর্তারাও এনিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী