ইরানের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন পেলেন রায়িসি

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০২১, ১৮:০৬আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৮:০৬

ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছেন ইব্রাহিম রায়িসি। মঙ্গলবার রাজধানী তেহরানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে আগামী চার বছরের জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে অনুমোদন দেন আয়াতুল্লাহ খামেনি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে যোগ দেন ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। অনুষ্ঠানে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি ১৮ জুন অনুষ্ঠিত নির্বাচনের বিষয়ে একটি রিপোর্ট পেশ করেন যাতে রায়িসির বিজয় নিশ্চিত করা হয়।

আগামী বৃহস্পতিবার ইরানের জাতীয় পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। বিশ্বের ৭৩টি দেশের প্রতিনিধিরা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন।

শপথ গ্রহণের পর দুই মেয়াদে আট বছর দায়িত্ব পালন করা বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির স্থলাভিষিক্ত হবেন ইব্রাহিম রায়িসি।

উল্লেখ্য, গত ১৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ইব্রাহিম রায়িসি ৬২ শতাংশ ভোট পেয়ে ভূমিধস বিজয় লাভ করেন। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী