আমিরাতি জাহাজ ছিনতাই, অভিযোগ ইরানের বিরুদ্ধে  

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০২১, ০৪:৩৭আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০৪:৩৭

ওমান উপসাগরের সংযুক্ত আরব আমিরাতের উপকূলে মঙ্গলবার একটি জাহাজ ছিনতাই করেছে সশস্ত্র ব্যক্তিরা। ছিনতাইয়ের পর জাহাজটিকে ইরানের উদ্দেশে যাত্রার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটিশ লয়েড লিস্ট ম্যারিটাইম ইন্টেলিজেন্স বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ট্যাংকার এমডি অ্যাসফল্ট প্রিন্সেস হরমুজ প্রণালীরি দিকে এগিয়ে যাচ্ছে।

এটি ছিনতাইয়ে কারা জড়িত তা স্পষ্ট নয়। তবে বিশ্লেষকরা বলছেন এজন্য ইরানের সেনাবাহিনী সন্দেহভাজন তালিকায় থাকবে।

ইরানের বিপ্লবী গার্ডস তেহরানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রচারণা উল্লেখ করে ছিনতাইয়ে জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।

ওমান উপকূলে ইসরায়েলি মালিকানাধীন একটি তেলের ট্যাংকারে ড্রোন হামলার এক সপ্তাহের কম ব্যবধানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটলো। ড্রোন হামলায় এক ব্রিটিশ ও এক রোমানিয়ান নিহত হয়েছিলেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েল হামলাটির জন্য ইরানকে দায়ী করলেও দেশটি দৃঢ়ভাবে তা অস্বীকার করেছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, আমিরাত উপকূলে একটি জাহাজের ঘটনা দ্রুততার সঙ্গে তদন্ত করা হচ্ছে।

হোয়াইট হাউস এই ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী