পারমাণবিক চুক্তি বাস্তবায়ন সন্তোষজনক: আইএইএ

ইরানের ওপর থেকে আন্তর্জাতিক অবরোধ প্রত্যাহার

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৬, ০৪:৪৬আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ০৪:৫০

ইরানের ওপর থেকে আন্তর্জাতিক অবরোধ প্রত্যাহার বিশ্বের ছয় পরাশক্তি রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি বাস্তবায়ন করায় ইরানের ওপর থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। চুক্তি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ ইরান নিয়েছে- জাতিসংঘের পর্যবেক্ষক দল আইএইএ-এর এই ঘোষণার পর এ পদক্ষেপ নেওয়া হয়। শনিবার ভিয়েনাতে আইএইএ-এ ঘোষণা দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে এ কথা জানা গেছে।

আন্তর্জাতিক অবরোধ প্রত্যাহারের ফলে বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত এবং আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে পারবে ইরান।

ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনি জানান, ইরান প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় চুক্তি অনুসারে অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানের ওপর পারমানবিক কর্মসূচি সংক্রান্ত অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। ভিয়েনাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জন কেরি বলেন, ইরান চুক্তি অনুযায়ী উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাৎক্ষণিকভাবে অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করেছে। এতে ইরানি জনগণের জন্য সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে।

গত জুলাইয়ে সাক্ষরিত চুক্তি বাস্তবায়িত হওয়ায় যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে বন্ধু রাষ্ট্র এবং পুরো বিশ্ব পারমাণবিক হুমকি থেকে রক্ষা পেয়েছে বলেও মন্তব্য করেন কেরি।

জাতিসংঘ পর্যবেক্ষক দলের ঘোষণার পর ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি জাতিকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন।

গত বছর জুলাইয়ে ইরান ও বিশ্বের ছয় পরাশক্তির মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়েছিল। চুক্তির রূপরেখা এমনভাবে করা হয়েছে যাতে করে ইরান পারমাণবিক বোমা বানাতে না পারে। চুক্তি অনুসারে, ইরান নিজের স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়াম কমাতে রাজি হয়েছে। যার অর্থ সেন্ট্রিফিউজের পরিমাণ কমানো, যা সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহারে কাজে লাগে। চুক্তির মূল বিষয় ছিল,  ইরান আগামী ১০ বছরে বোমা তৈরির জন্য যথেষ্ট উপাদান মজুত করতে পারবে না।

/এএ/

সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী