‘আমরা কি আফগানিস্তানে বাস করছি?’, পুলিশের সমালোচনায় ইসরায়েলি বিচারক

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৪

ইসরায়েলের এক বিচারক প্রমাণ গোপন ও গ্রেফতারের সময় টেজার গান ব্যবহার করায় পুলিশ বাহিনীর সমালোচনা করেছেন। বুধবার একটি মামলার শুনানিতে বিচারক নাচুম স্টার্নলিখট পুলিশের প্রতিনিধির কাছে প্রশ্ন তুলেন, পুলিশ কর্মকর্তারা যদি প্রমান গোপন করে, তাহলে অপরাধীরা কী বলবে? আপনারা দেশকে লজ্জা দিচ্ছেন। আমরা কি আফগানিস্তানে আছি নাকি একটি গণতন্ত্রে বাস করছি?

চিকিৎসার প্রেসক্রিপশন থাকার পরও অবৈধ গাজা রাখার অভিযোগে আটক এক ব্যক্তির রিমান্ড শুনানি চলাকালে বিচারক ইসরায়েলি পুলিশের এই সমালোচনা করেন। শুনানিতে উঠে আসে, সন্দেহভাজনকে গ্রেফতারের সময় টেজার গান ব্যবহারের কথা ঘটনার প্রতিবেদনে উল্লেখ করেনি পুলিশ। গ্রেফতারের সময় উপস্থিত থাকা এক কর্মকর্তাই শুধু এটি ব্যবহারের কথা উল্লেখ করেছেন।

শুনানি শেষে বিচারক সন্দেহভাজনকে ছেড়ে দেওয়ার আদেশ দেন এবং মামলাটি আইন মন্ত্রণালয়ে তদন্তের জন্য পাঠিয়েছেন।

পুলিশের প্রতিনিধি বিচারকের সমালোচনার প্রতিবাদ করেন। তিনি জানিয়েছেন, বিচারকের সমালোচনার ঘটনায় তিনি একটি অভিযোগ দায়ের করবেন।

/এএ/
সম্পর্কিত
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি