বর্ণবাদবিরোধী সম্মেলনে জায়নবাদকে নিশ্চিহ্নের অঙ্গীকার ইরানের

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪১

জাতিসংঘের বর্ণবাদবিরোধী সম্মেলনে জায়নবাদকে নিশ্চিহ্ন করার অঙ্গীকারের কথা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের ইচ্ছাশক্তি জায়নবাদকে নিমূল করাতে নিবেদিত রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এখবর জানিয়েছে।

জাতিসংঘের বর্ণবাদবিরোধী এই সম্মেলন যুক্তরাষ্ট্রসহ ৩৩টি দেশ বয়কট করেছে। ডারবান চতুর্থ বলে পরিচিত এই সম্মেলনটি বুধবার অনুষ্ঠিত হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার দেশ সব ধরনের বর্ণবাদের বিরোধিতা করে। ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জায়নবাদসহ সবধরনের বর্ণবাদী বৈষম্যকে একেবারে নির্মূল করতে আমাদের ইচ্ছাশক্তি নিবেদিত বলে ঘোষণা করতে গর্ববোধ করছি।

তিনি আরও বলেন, এসব অপরাধ শিশু হত্যা, দখল দারিত্ব, অবৈধ বসতি যা আল আকসা মসজিদ পর্যন্ত বিস্তৃত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ৩৩টি দেশ সম্মেলনের বিবৃতির খসড়া নিয়ে আপত্তি তুলে এটি বয়কট তুলেছে। তারা সম্মেলনটিতে ইহুদি-বিদ্বেষের অভিযোগ এনেছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম