ইয়েমেনে তুমুল লড়াইয়ে সরকারি বাহিনী ও হুথির ১৪০ যোদ্ধা নিহত

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৭

ইয়েমেনের সেনাবাহিনী ও সশস্ত্র হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাতে ১৪০ জনের বেশি নিহত হয়েছেন। চলতি সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলীয় কৌশলগত মারিব শহর সংঘর্ষের এ হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার এমন খবর জানিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী এবং স্বাস্থ্য দফতর।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের খবরে জানা গেছে, গত চারদিনের সংঘর্ষে সরকারি বাহিনীর অনুগত প্রায় ৪৭ সেনা প্রাণ হারান। উভয়পক্ষের যুদ্ধে ইরান সমর্থিত ৯৩ হুথি বিদ্রোহীও নিহত হন। সরকারি বাহিনীর বিমান হামলায় তারা নিহত হয়েছেন বলে জানা গেছে।

যদিও হুথি বিদ্রোহীদের পক্ষ তাদের সদস্য হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তেলসমৃদ্ধ অঞ্চল মারিবের আধিপত্য নিয়ন্ত্রণ রাখতে দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে আসছে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী।

২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তারপর থেকে  এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। কয়েক লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। পুরো ইয়েমেন দুর্ভিক্ষের মুখে রয়েছে।

/এলকে/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান